খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ফের রক্তক্ষয়ী সেনা-জঙ্গি সংঘর্ষ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে  ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। তবে এই অভিযানে প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ২ জওয়ানও। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়।  পাশাপাশি, এলাকায় অন্য কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চলছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, গত শনিবার (২৪ অক্টোবর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার জারকানি এলাকায় এই অভিযান চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর বিবৃতি অনুযায়ী, এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময়ই দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে ৬ জঙ্গির মৃত্যু হয়। অন্যদিকে, সংঘর্ষে নিহত দুই সেনা জওয়ানের নাম নায়েক গোলাম মুর্তজা (৩৬) এবং সিপাহি তসির আহমেদ (৩০)। পাক সেনাবাহিনীর তরফে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

আরও পড়ুন: ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার আলেকজান্ডার ভুচিচ

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ওই জঙ্গিরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সাধারণ নাগরিকদের উপর হামলার সঙ্গে যুক্ত ছিল বলেও দাবি করা হয়েছে। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিবিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

বন্দুক নিয়ে শর্বরীর সঙ্গে রোম্যান্স আহানের, ‘সাইয়ারা’ নায়কের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

কীর্তনের তালে ‘রাধে রাধে’ বলে দুহাত তুলে নাচলেন অনুষ্কা, সঙ্গ দিলেন বিরাট

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা