বান্ধবীকে ভ্যালেন্টাইন গিফট দিতে গিয়ে ছাগল চুরি, হাতেনাতে পাকড়াও প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। ফেব্রুয়ারি মাসটা ভালবাসার মাস বলা চলে। এই সময়টা প্রেমিক-প্রেমিকা যুগল একে অপরের মন জোগাতে কত কিছুই না করেন। জোরকদমে চলছে মন জয়ের চেষ্টা। এমন আবহে শিরোনামে এলেন এক আজব প্রেমিক।প্রেমিকাকে উপহার দিতে গিয়ে ছাগল চুরি করলেন ওই প্রেমিক। ব্যস জল গড়াল থানা পর্যন্ত। ঘটনাটি ঘটেছে বালুরঘাটে।

বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি)বালুরঘাট থানার অন্তর্গত বাদামাইল এলাকার একটি মাঠ থেকে ছাগল চুরি করে কামারপাড়া হাটে বিক্রি করতে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়। চোর সন্দেহে ওই যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুববকে থানায় নিয়ে আসে। ওই যুবক তার প্রেমিকাকে ফোন করে সব ঘটনা খুলে বলে। তার জন্যই উপহার তুলে দিতে গিয়ে ধরা পড়েছে সে।

খবর পেয়েই বালুরঘাট থানাতে ছুটে আসে ওই প্রেমিকা। তার প্রেমিকা কাঁদতে কাঁদতে আসল ঘটনা খুলে বলে পুলিশকে। এই নিয়ে ওই তরুণী বলেন, ‘এই ঘটনার কিছুই জানতাম না। প্রেমিক আমাকে জানিয়েছিল, আমি একটা নতুন কাজ পেয়েছে তাই এখন থেকে হিলি এলাকায়ই থাকবো। এই শুনে আমি খুশি হয়েছিলাম। কিন্তু এমন অঘটন ঘটবে তা জানা ছিল না।’

ওই তরুণীর কথায়, আজ থেকে পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে হিলি থানা এলাকার এক তরুণীর সঙ্গে বিহারের এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ওই যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে ওই তরুণী বিহারের বাড়িতে যায় তরুণী। বিহারের যাওয়ার পর তরুণী বুঝতে পারে স্বামী কিছু করেনা। এমনকি কোনো অর্থ উপার্জন করেন না। আর তাতেই রেগে গিয়ে ওই তরুণী বাবার বাড়িতে ফিরে চলে আসে। ওই তরুণীর পরিবার থেকে মেনে নেয় নি এই বিয়ে। তাই বাধ্য হয়ে লুকিয়ে ফোন কথা বলতেন তারা। এমনকী লুকিয়ে দেখা করতেন তারা। তার প্রেমিক তাঁকে খুব ভালবাসে।

অভিযুক্ত ওই যুবক জানান, আসন্ন ভ্যালেন্টাইনস ডের দিনও বিশেষ উপহার দেবার প্রতিশ্রুতি প্রেমিকাকে দিয়ে ফেলে। তবে ততক্ষণে যা টাকা ছিল সব শেষ হয়ে যায় তার। তাই বাধ্য হয়ে ছাগল চুরি করেন তিনি। ছাগল বেচে যা টাকা পেত তা দিয়ে প্রেমিকার মন জয় করার ফন্দি এঁটেছিল সে।

অন্যদিকে ওই তরুণী আরও জানান, ভ্যালেন্টাইন দিনে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি করে বিক্রির ঘটনা আমাকে জানায়নি প্রেমিক। এখন আমি ওকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাব। এরপর টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেব।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল