চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুলশয্যার রাতে ঘুমিয়ে পড়েছিল স্বামী, সেই সুযোগে নতুন বউ যা করলেন….

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বান্দা জেলায় এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে। এক কনের কাণ্ড-কারখানা দেখে হতবাক হয়ে  গিয়েছেন স্বামী সহ  তার পরিবার। অভিযোগ, বিয়ের পর ফুলশয্যার রড়াটে স্বামীর ঘুমের সুযোগ নিয়ে সমস্ত গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেন নববধূ।

সূত্রের খবর,  দিনমজুরির কাজ করে সংসার চালত তাদের । তার ছেলের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নামে গ্রামেরই এক ব্যক্তি তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। সেই ব্যক্তি দাবি করেছিল, পাত্রী ফতেহপুরের বাসিন্দা এবং বিয়ের সব ব্যবস্থা সেখান থেকেই করা হবে।৩ জানুয়ারি কনে তার কথিত ভাই ও মাসির সঙ্গে গ্রামে আসে। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে পরের দিন, অর্থাৎ ৪ জানুয়ারি, সমস্ত সামাজিক রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হয়। এরপর ৫ জানুয়ারি পর্যন্ত কনে ও তার সঙ্গে আসা লোকজন ওই বাড়িতেই ছিলেন।

অভিযোগ, সেই রাতেই গভীর ঘুমে ছিলেন নববধূর স্বামী। তখনই সুযোগ বুঝে কনে এবং তার সঙ্গে আসা দু’জন ব্যক্তি নিখোঁজ হয়ে যায়। ঘুম ভাঙার পর স্ত্রীকে না পেয়ে হতবাক হয়ে যান তিনি। বাড়িতে খোঁজাখুঁজি করে দেখেন, গয়না ও নগদ টাকাও উধাটাএরপর তিনি বিয়ের মধ্যস্থতাকারীর বাড়িতে গেলে তাকেও খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তদের ফোনেও যোগাযোগ করা যায়নি, সব নম্বর বন্ধ পাওয়া যায়। শেষ পর্যন্ত প্রতারণার শিকার ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। পরে ডেপুটি এসপির নির্দেশে পুলিশ লুটেরা কনে-সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিসান্ডা থানার এসএইচও রামমোহন রায় জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ত্রিপুরায় ভূমিসজ্জা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জিতছে প্রদ্যোতের দল

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ