আচমকাই স্থগিত ভারত-বাংলাদেশ JCC বৈঠক

ভারত-বাংলাদেশের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: আগামী সোমবার নয়াদিল্লিতে (New Delhi) ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) জেসিসি (Joint Consultation Commission) পর্যায়ের বৈঠক বসার কথা ছিল। কিন্তু তার মাত্র ৪৮ ঘন্টা আগে আচমকাই স্থগিত হয়ে গেল গুরুত্বপূর্ণ ওই বৈঠক। শনিবার গুয়াহাটিতে নদী বিষয়ক এক আলোচনা সভা শেষে জেসিসি বৈঠক স্থগিত থাকার কথা জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী (foreign minister of Bangladesh) এ কে আবদুল মোমেন (A K Abdul Momen)। মাত্র ৪৮ ঘন্টা আগে ওই বৈঠক কেন স্থগিত রাখা হল, তা নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর। ওই বৈঠকে আয়োজনের দায়িত্বে ছিল ঢাকা। যদিও করোনার বেলাগাম সংক্রমণের কারণে ঢাকায় যেতে পারেননি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ভার্চুয়ালি বৈঠক হয়েছিল। দুই দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পরে ফের জেসিসি বৈঠকের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত মাসে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সফরের সময়েই ঠিক হয়েছিল ৩০ মে নয়াদিল্লিতে বসবে ওই গুরুত্বপূর্ণ বৈঠক। আর তাতে দুই দেশের আধিকারিকদের নেতৃত্ব দেবেন দুই বিদেশ মন্ত্রী।

কিন্তু এদিন গুয়াহাটিতে নদী বিষয়ক এক আলোচনাসভায় যোগ দেওয়ার ফাঁকে আলাদা করে বৈঠকে বসেছিলেন ভারত ও বাংলাদেশের বিদেশ মন্ত্রী। ওই বৈঠকেই ৩০ তারিখের জেসিসি বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন (A K Abdul Momen) বলেন, ‘ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুজনেই মনে করছি, আগামী সোমবারের সভা পিছিয়ে দেওয়া দরকার। বৈঠকে যে যে বিষয় নিয়ে আলোচনা হবে, তার প্রস্তুতির জন্য আরও কিছুটা সময় দরকার। জুন মাসের তৃতীয় অথবা শেষ সপ্তাহে এই বৈঠক হতে পারে।’  

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!