চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিদায় বাংলাদেশ…’ উত্তেজনায় ফেসবুকে ভিডিও পোস্ট করে উত্তরপ্রদেশে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

নিজস্ব প্রতিনিধি: অনুপ্রবেশ নিয়ে কড়া হয়ে কেন্দ্রীয় সরকার। এই আবহেই উত্তেজনার বসে ফেসবুকে ভিডিও পোস্ট করে বেকায়দায় পড়লেন বাংলাদেশি দম্পতি। উত্তরপ্রদেশের আমরোহা জেলায় রীনা বেগম নামে এক বাংলাদেশি মহিলা এবং তাঁর স্বামী রশিদ আলীকে গ্রেফাত্র করা হয়েছে।

সূত্রের খবর, রীনা বেগম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “বাই-বাই বাংলাদেশ” বলে একটি ভিডিও পোস্ট করেছেন, যা পুলিশের নজরে আসে। এর পর, আমরোহা পুলিশ ওই বাংলাদেশি মহিলা এবং তার স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাদের নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, রীনা বেগম একজন বাংলাদেশি নাগরিক এবং তার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। আমরোহা পুলিশেরর দেওয়া তথ্য অনুসারে রীনা এবং রশিদের দেখা হয়েছিল সৌদি আরবে, যেখানে তারা দুজনেই হাসপাতালে কাজ করত। প্রথমে বন্ধুত্ব ও পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছয় বছর আগে সৌদি আরবে বিয়ে করেছিল তাঁরা। রীনা চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশে আসেন এবং রশিদও সেখানে আসেন। পরে দুজনেই ৯ অক্টোবর নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং আমরোহা জেলার মান্ডি ধনৌরা এলাকায় বসবাস শুরু করেন।

আরও পড়ুন: ১৪টি ছক্কা, ৯টি চার! ফের তাণ্ডব বৈভব সূর্যবংশীর, UAE-এর বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি

ধানোড়া সার্কেলের সিও অঞ্জলি কাটারিয়া বলেন, একজন তথ্যদাতার কাছ থেকে তথ্য পাওয়ার পর, পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তদন্তে জানা গিয়েছে, রীনা এবং রশিদ বৈধ কাগজপত্র এবং ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পুলিশ তাদের উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাদের আটক করেছে। স্থানীয় পুলিশ আরও জানিয়েছে যে, রীনা বেগমের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি থেকেই তাঁদের বিগত সফর এবং ভারতে অবৈধভাবে প্রবেশের বিষয়টি প্রকাশ্যে এসেছে। দুজনেই বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করছে যে এই দুজনের অবৈধ অনুপ্রবেশ এবং উত্তরপ্রদেশে বসবাসের পিছনে কাড়া জড়িত সেটাও খুঁজে দেখা হচ্ছে। তবে তাঁদের গ্রেফতারির পর এই চর্চা শুরু হয়েছে যে, রীনাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি স্বামী রশিদের সঙ্গে আমরোহায় থাকতে দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ