১৪টি ছক্কা, ৯টি চার! ফের তাণ্ডব বৈভব সূর্যবংশীর, UAE-এর বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ গজের ময়দানে বৈভব সূর্যবংশী যেন বিস্ময় বালক। তাঁর হাতে ব্যাট থাকলে তিনি সমস্ত কিছু ভুলে যান। মাত্র ১৪ বছর বয়েসে ভাঙছেন একাধিক রেকর্ড। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক মাস বাকি থাকতেই বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করলেন কেন তিনি টুর্নামেন্টে প্রতিটি বোলারের কাছে দুঃস্বপ্ন হতে পারেন। দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলে, ১৪ বছর বয়সী এই খেলোয়াড় শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টুর্নামেন্টের ভারতের প্রথম ম্যাচে ৫৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব ।

সংযুক্ত আরব আমিশাহির বিপক্ষে ব্যাটিংয়ের প্রতি ভালোবাসাকে অব্যাহত রেখেছেন সূর্যবংশী। খুব বেশি দিন আগে, ইমার্জিং নেশনস এশিয়া কাপের সময়, প্রথম বলেই শূন্য রানে আউট হওয়ার পর সূর্যবংশী ১৪৪ রানের বিশাল ইনিংস খেলেছিলেন। এখানেও, লং অনে সুযোগটি যখন নষ্ট হয়ে যায়, তখন সূর্যবংশী ৮৬ রান করেছলেন। তবে পরবর্তী বলে ছয় মেরে ৯০-এর দশকে প্রবেশ করেন। তবে সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির জন্য নিজের বিশ্ব রেকর্ডটি ভাঙতে ব্যর্থ হন। কিছুদিন আগে ৫২ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। শতরান করতে বৈভব মেরেছে ৫টি চার এবং ৯টি ছয়। তাঁর স্ট্রাইক রেট ১৮৫-র বেশি। বৈভবের দাপটে ২৫ ওভারে ভারতের রান বর্তমানে ১ উইকেটে ২০৪।

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

 অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হয়েছে ১২ ডিসেম্বর থেকে। গ্রুপের প্রথম ম্যাচে UAE-এর বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। সংযুক্ত আরব আমিরশাহি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা শুরুটা ভালো করেছিল। ওপেনার আয়ুষ মাত্রে ১১ বলে চার রান করে আউট হন। তবে তাঁরা থামাতে পারেননি বৈভবকে। ২২ গজের ময়দানকে নিজের আয়ত্বে আনতে কিছু সময় নিয়েই তান্ডব শুরু করে বৈভব। ৩০ বলে করে হাফ সেঞ্চুরি। তারপর মাত্র ৫৬ বলে পূর্ণ করে শতরান।  ১০ দিনের মধ্যে এটি বৈভবের দ্বিতীয় সেঞ্চুরি। ক্রিজে নিজের অবস্থান ধরে রাখার পরেই হাত খুলতে শুরু করে সে। ২ ডিসেম্বর, মহারাষ্ট্রের বিপক্ষে বিহারের হয়ে বৈভব ১০৮* রান করেন। অ্যারন জর্জ ৬৯ রানের ইনিংস খেলেন।

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র