বৃহস্পতিবার কলকাতা সহ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ATM-এ মিলবে টাকা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে বড়সড় ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ব্যাঙ্ক ও বিমা কর্মী সংগঠন। INTUC, AITUC, HMS, CITU, AITUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনগুলির দাবি, কেন্দ্র সরকারের নতুন শ্রম কোডে শ্রমিক বিরোধী ও জনস্বার্থ বিরোধী একাধিক ধারা অন্তর্ভুক্ত হয়েছে। যার বিরুদ্ধেই এই আন্দোলন। পাশাপাশি সরকারের সাম্প্রতিক নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে। এর সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবি, সপ্তাহে দুদিন ছুটি এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

ধর্মঘট দাবিগুলির মধ্যে রয়েছে, সরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলিকে আরও মজবুত করা, ব্যাঙ্ক ও LIC-র বেসরকারিকরণ এবং বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। পাশাপাশি সরকারি সাধারণ বিমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি শক্তিশালী সংস্থা গঠনের কথা বলা হয়েছে। আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা, NPS বাতিল করে পুরোনো পেনশন স্কিম পুনরায় চালু করা এবং ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম প্রত্যাহারের দাবিও রয়েছে। কর্পোরেট সংস্থাগুলির বকেয়া ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ ও সাধারণ গ্রাহকদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা চার্জ কমানোর কথাও জোর দিয়ে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না’, সংসদে প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ রাহুলের

উল্লেখযোগ্যভাবে, বর্তমানে ব্যাঙ্কে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকলেও প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার কাজ হয়।এই নিয়ম বদলে শনি-রবিবার দু’দিন ছুটির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন কর্মীরা। শুধু ব্যাঙ্ক নয়, একই দিনে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ভারত বনধের ডাক থাকায় রেল ও বাস চলাচলেও প্রভাব পড়তে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, একদিনের ধর্মঘটে ATM পরিষেবায় বড়সড় সমস্যা হওয়ার সম্ভবনা কম।

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের