‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না’, সংসদে প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদের ভিতরে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এনএসএফএ আত্মজীবনীর একটি অংশ উদ্ধৃত করার চেষ্টা করতেই বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল রাহুল গান্ধীকে। একাধিকবার হট্টগোলের জেরে তাঁর বক্তব্য থামিয়ে দেওয়া হলেও, বুধবার শেষ পর্যন্ত লোকসভায় বক্তব্য রাখার সুযোগ পান বিরোধী দলনেতা। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কংগ্রেস সাংসদ।

রাহুল গান্ধীর অভিযোগ, আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করতে গিয়ে মোদি সরকার দেশের স্বার্থ ও মর্যাদা বিসর্জন দিয়েছে। তাঁর দাবি, এই চুক্তির মাধ্যমে কার্যত দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, অথচ সরকারের মধ্যে বিন্দুমাত্র লজ্জাবোধ নেই। সংসদে দাঁড়িয়ে রাহুল বলেন, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব ও আত্মসম্মানের বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন: বেলডাঙা থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিভিন্ন শর্ত উল্লেখ করে রাহুল কটাক্ষ করেন যে, ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে তারা কখনও মাথা নত করে আলোচনায় বসত না। তাঁর কথায়, আমরা সমানে সমানে বাণিজ্য চুক্তির কথা বলতাম। ভারত কারও চাকর নয়।” প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি আরও বলেন, ” আপনি ভারতকে বিক্রি করে দিয়েছেন। ভারতমাতাকে বিক্রি করতে আপনারা একবারও ভাবলেন না?”

রাহুলের বক্তব্যে আরও উঠে আসে, মোদি সরকারের উপর আমেরিকার ক্রমবর্ধমান চাপের প্রসঙ্গ। তাঁর দাবি, কিছু কৃতকর্মের কারণে প্রধানমন্ত্রী আজ ভয় ও চাপের মধ্যে রয়েছেন, আর সেই কারণেই বিদেশি শক্তির ইচ্ছার কাছে নতি স্বীকার করছেন। সংসদে রাহুল গান্ধীর এই তীব্র ও আবেগঘন বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের