রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

আজকাল, উত্তর প্রদেশের বাস্তি জেলার মুসলিম মহিলাদের হাতে তৈরি 'রামজি প্যাড়া' এখন শুধু দেশে নয়, গোটা বিশ্বে আলোড়ণ তুলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল, উত্তর প্রদেশের বাস্তি জেলার মুসলিম মহিলাদের হাতে তৈরি ‘রামজি প্যাড়া’ এখন শুধু দেশে নয়, গোটা বিশ্বে আলোড়ণ তুলেছে। এই ব্যবসা বিদেশ পর্যন্ত অগ্রসর হয়েছে। ‘প্যাড়া’ এক ধরনের দুধের ক্ষীর দিয়ে তৈরি মিষ্টান্ন। যেটি ভগবানের পুজোতে নিবেদন করা হয়। অযোধ্যার রাম মন্দিরেও রামকে এই প্যাড়া ভোগ হিসেবে দেওয়া হয়। রাম জন্মভূমিতে রামের পুজো শুরু হওয়ার পর থেকেই ভগবানের পুজোর জন্যে ‘রাম লালার প্যাড়া’ তৈরি করে আসছেন মুসলিম মহিলারা। যে হিন্দু-মুসলিম ধর্ম নিয়ে এত কোলাহল দেশজুড়ে, সেই মুসলিম মহিলাদের হাতে তৈরি মিষ্টান্নই রামের সেবায় ব্যবহৃত হচ্ছে। শুধু তাই নয়, এই মিষ্টান্নটি এখন বিদেশেও পাঠানো হচ্ছে।

এই প্যাড়াগুলির জনপ্রিয়তার কারণ, এর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি। এগুলি গুড়, খাঁটি দুধ এবং ঘি ব্যবহার করে বড় পাত্রে কাঠের উনুনে তৈরি করা হয়। এই কারণেই এগুলির স্বাদ অত্যন্ত সুস্বাদু হয়। কাঠের উনুনে রান্নার কারণে এই প্যাড়াগুলির সুগন্ধ আরও সুন্দর হয়, যার ফলে এর স্বাদ আরও বেড়ে যায়। গুড় থেকে তৈরি হওয়ার কারণে এগুলোতে চিনি ব্যবহৃত হয়না। সেই কারণেই এগুলো বিদেশের মাটিতে বেশি বিক্রি হচ্ছে, কারণ এতে কারও কোনও ক্ষতি হয় না। তবে, মুসলিম মহিলাদের এই মিষ্টান্ন ব্যবসার স্বপ্ন কখনই সত্যি হত না যদি না তাঁরা একজন তরুণ উদ্যোক্তার সমর্থন পেতেন, যিনি তাঁদের সঙ্গে তাঁর ব্যবসায়িক পরিকল্পনাটি ভাগ করে এই ব্যবসায়িক দিকটি বাস্তবায়ন করেছে।

তথ্য অনুযায়ী, বাস্তি জেলার তরুণ উদ্যোক্তা মনীশ মিশ্র প্রথমে বেকার ও গরিব মহিলাদের এই প্যাড়া তৈরির প্রশিক্ষণ দিয়ে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এরপর তিনি কাঁচামাল সরবরাহ করেন, এবং তাঁদের দিয়ে কাজ শুরু করান। এর ফলে ধীরে ধীরে মহিলাদের দল বাড়তে থাকে। সবাই এই কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে ৫০০ গরিব মহিলা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। হাজার হাজার টাকা উপার্জন করে মহিলারা তাঁদের পরিবারের ভরণপোষণ করছেন। যাঁদের মধ্যে মুসলিম মহিলারাও রয়েছেন। অত্যন্ত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে ভারতীয় রীতিতে এই প্যাড়া তৈরি করছেন তাঁরা। কাঠের উনুনে দুধে গুড় মিশিয়ে খাঁটি দেশি ঘিতে রান্না করা হয়। এটি তৈরি হওয়ার পর, প্রথমে অযোধ্যার মন্দিরে যায়। সেখানে এটি ভগবান রামকে নিবেদন করা হয় এবং তারপর এটিকে দেশে ও বিদেশে সরবরাহ করা হয়। মাত্র দুই দিনেই কয়েক কেজি প্যাড়া তৈরি হয়ে যায়। এখন এই প্যাড়া শুধু দেশেই নয়, রাশিয়া ও ইউরোপের মতো বিদেশেও সরবরাহ করা হচ্ছে। অর্ডার পাওয়ার পর মহিলারা কাজে লেগে পড়েন। তাঁরা কেজি কেজি প্যাড়া তৈরি করে মাটির পাত্রে ভরে রাখেন। এরপর তা অযোধ্যা এবং বিদেশে পাঠানো হয়।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর