‘ছাপ্পর ফাড়’ রোজগার! গত ৫ বছরে BCCI-এর পকেটে ঢুকেছে ১৪,৬২৭ কোটি টাকা

ত পাঁচ বছরে বিসিসিআইয়ের আয় প্রায় ১৪,৬২৭ কোটি টাকা বেড়েছে। শুধুমাত্র ২০২৩-২৪ সালেই বিসিসিআই ৪,১৯৩ কোটি টাকা আয় করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) বড় ধাক্কা দিয়েছে Dream11। অনলাইন গেমিং বিল (Online Gaming Bill) পাস হওয়ার পরেই তারা টিম ইন্ডিয়ার কিট স্পনসরশিপ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে এশিয়া কাপে কোনও স্পনসর ছাড়াই জার্সি পরে মাঠে নামবে ভারতীয় খেলোয়াড়রা। সুতরাং অনেকেরই ধারণা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই এই মুহূর্তে স্পনসরশিপ সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কিন্তু তাতে কোনও যায় আসে না BCCI -এর। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। একটি প্রতিবেদন অনুসারে, গত পাঁচ বছরে বিসিসিআইয়ের আয় প্রায় ১৪,৬২৭ কোটি টাকা বেড়েছে। শুধুমাত্র ২০২৩-২৪ সালেই বিসিসিআই ৪,১৯৩ কোটি টাকা আয় করেছে। বিসিসিআইয়ের নগদ ও ব্যাঙ্ক ব্যালেন্স ৬,০৫৯ কোটি টাকা থেকে বেড়ে ২০,৬৮৬ কোটি টাকা য় পৌঁছেছে।

২০১৯ সালে বিসিসিআইয়ের সাধারণ তহবিল ছিল ৩,৯০৬ কোটি টাকা, যা এখন বেড়ে ৭,৯৮৮ কোটি টাকা হয়েছে। একই সঙ্গে, বিসিসিআই কর সংক্রান্ত প্রস্তুতিও নিয়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য এটি ৩,১৫০ কোটি টাকা করের আওতায় এসেছে। একই প্রতিবেদন অনুসারে, তবে ঘরোয়া আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা হ্রাসের কারণে মিডিয়া সত্ত্ব থেকে বিসিসিআইয়ের আয় কমে ৮১৩ কোটি টাকা হয়েছে। আগে এটি ছিল ২,৫২৪.৮০ কোটি টাকা, তবে আমানতের উপর উচ্চ রিটার্নের কারণে বিনিয়োগ আয় ৫৩৩.০৫ কোটি টাকা থেকে বেড়ে ৯৮৬.৪৫ কোটি টাকা হয়েছে।

এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে BCCI-এর প্রাপ্ত আয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে প্রাপ্ত অর্থও বোর্ডকে অনেক সহায়তা করেছে। বিসিসিআই ২০২৩-২৪ সালে ১৬২৩.০৮ কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যা ২০২২-২৩ সালের তুলনায় ১১৬৭.৯৯ কোটি টাকা বেশি। ২০২৩-২৪ সালে বিসিসিআই অবকাঠামো উন্নয়নের জন্য ১,২০০ কোটি টাকা, প্ল্যাটিনাম জুবিলি বেনিওলেন্ট ফান্ডের জন্য ৩৫০ কোটি টাকা এবং ক্রিকেট উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই সময়ের মধ্যে রাজ্য ক্রিকেট সমিতিগুলি ১৯৯০.১৮ কোটি টাকা পেয়েছে। রাজ্য ক্রিকেট সমিতিগুলি আগামী বছর প্রায় ২,০১৩.৯৭ কোটি টাকা পাবে বলে আশা করা হচ্ছে। এই সমস্ত পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে ২৮ সেপ্টেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল