মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: টাটা গোষ্ঠীতে বড়সড় নেতৃত্বের বদলের ইঙ্গিত। টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন এন চন্দ্রশেখরন। আগামী ১৮  অগস্ট টাটা সন্সের বার্ষিক সাধারণ সভা বা AGM হওয়ার কথা। তার ঠিক আগে এই সিদ্ধান্ত ঘিরে কর্পোরেট মহলে শুরু হয়েছে জোর আলোচনা।   

তবে ইস্তফা দিলেও এখনই দায়িত্ব ছাড়ছেন না চন্দ্রশেখরন। তাঁর বর্তমান মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্রের খবর,  তিনি বর্তমান মেয়াদ শেষ করবেন, তবে এরপর আর নতুন করে চেয়ারম্যান পদে তিনি বসবেন না। সূত্রের খবর, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে টাটা সন্স ও টাটা ট্রাস্টসের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটার তরফে টাটা সন্সের ভবিষ্যৎ কাঠামো ও নিয়ন্ত্রণ নিয়ে কিছু শর্তের কথা উঠে আসে। এর মধ্যে টাটা সন্সকে কখনও শেয়ারবাজারে তালিকাভুক্ত না করার বিষয়টিও ছিল বলে সূত্রের দাবি। চন্দ্রশেখরন এই অবস্থানের সঙ্গে একমত ছিলেন না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘টাটা গ্রুপে আমি আমার ৪০ বছরের পেশাগত জীবন পূর্ণ করেছি। এই শ্রদ্ধেয় প্রতিষ্ঠানে অবদান রাখার অত্যন্ত সন্তোষজনক সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। গত এক দশক ধরে টাটা সন্স-এর নেতৃত্ব দেওয়া আমার জন্য এক বিরাট সম্মান এবং এক গভীর দায়িত্ব ছিল।’ 

আরও পড়ুন: কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার 

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে এন. চন্দ্রশেখরনের পদত্যাগ করেছেন যখন টাটা গ্রুপ তাদের বিভিন্ন ব্যবসায় নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। চন্দ্রশেখরনের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই টাটা গোষ্ঠীর একাধিক তালিকাভুক্ত সংস্থার শেয়ারে চাপ দেখা গিয়েছে। বুধবার  TCS-এর শেয়ার প্রায় ৫ শতাংশ পর্যন্ত নেমে যায়। Tata Motors-এর শেয়ারে প্রায় ২.৮ শতাংশ এবং Tata Power-এর শেয়ারে প্রায় ২ শতাংশ পর্যন্ত পতন দেখা যায়।   

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের টেক অফে দেরি, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার