সোশ্যাল মিডিয়াতে গুজব, চিহ্নিত ৫০টি ভুয়ো অ্যাকাউন্ট! নয়ডায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় বিস্ফোরক দাবি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়ডায় শ্রমিকদের বিক্ষোভকে ঘিরে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে একাধিক ভুয়ো ‘বট হ্যান্ডেল’-এর সন্ধান পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, বিক্ষোভের ঠিক আগে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল অন্তত ৫০টিরও বেশি সন্দেহজনক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেগুলির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সব হ্যান্ডেলের বেশিরভাগই গত ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা হয়। এরপর সেগুলি থেকে নয়ডার শ্রমিকদের সমস্যা নিয়ে নানা ভুয়ো পোস্ট, গুজব ও বিভ্রান্তিকর বার্তা ছড়ানো শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বিষয়টি একটি সংগঠিত চক্রান্তের অংশ হতে পারে, যার লক্ষ্য ছিল পরিস্থিতিকে উত্তেজিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো।

আরও পড়ুনঃগাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মানুষদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

নয়ডা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ৫০টিরও বেশি বট হ্যান্ডেল চিহ্নিত করা হয়েছে এবং সেগুলির কার্যকলাপ নজরে রাখা হচ্ছে। এই ঘটনার তদন্তে উত্তরপ্রদেশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)-কে যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট হ্যান্ডেলগুলির ডিজিটাল গতিপথ খতিয়ে দেখা হবে এবং কারা এর নেপথ্যে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, গুজব বা অপপ্রচার ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল