‘এবারটা উতরে দাও ঠাকুর’ চুরি করার আগে ভগবানের কাছে ১ লক্ষ টাকা মানত চোরের

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা’ সিঁধ কেটে চুরি করবে চোর। তবে কোন ঝুঁকি নেয় নি চোর বাবাজি। চুরিবিদ্যায় সফল হওয়ার জন্য ভগবানের কাছে মানত করল খোদ চোর। শুধু তাই নয়, চুরি করতে গিয়ে ধরা না পড়লে নগদ এক লক্ষ টাকা মন্দিরে দান করবেন বলেও জানান ওই চোর। শেষ পর্যন্ত চুরি কাজে সফল হয়েছেন ওই চোর। তাই কথা মত মন্দিরে ভগবানের উদ্দশ্যে ৫০ হাজার টাকার প্রসাদও বিতরন করেন। মন্দির চত্বরে ধুমধাম করে আয়োজন করেন ভোজের।

আজব এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমিরে। তবে চোর বাবাজির শেষ রক্ষা হয় নি। চুরি করার চার দিনের মাথায় পুলিশের হাতে ধরা পড়ে চোর। পুলিশের জেরায় স্বীকার করেন চুরির ঘটনা। এই নিয়ে রাজস্থান পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম কানহাইয়া লাল ওরফে কানা। আজমিরের বাসিন্দা তিনি। এই ঘটনায় কানা একাই নন, আরও দুজন জড়িত আছে। একজন হল তার বন্ধু মহেন্দ্র অপর জনের নাম  হনুমান রেগার। তারা তিনজনে মিলে আজমিরের পুরাতন বাজারে অবস্থিত একটি দোকানে চুরির পরিকল্পনা করে। এরপর তারা ৩ জনেই চুরির উদ্দেশ্যে রওনা দেয় ওই এলাকায়। দোকান বন্ধ হয়ে গেলে তারা ৩ জন চুপিসারে নগদ ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।

এদিকে চোরেরা মিলে মানত করেছিল যদি সফলভাবে চুরি করতে পারে তবে মন্দিরে মহাভোজের আয়োজন করবে। শুধু তাই নয় নগদ ১ লক্ষ টাকা মন্দিরে দান করার কথাও ভেবেছিলেন তারা। সেইমত তারা ৫০ হাজার টাকা দিয়ে মন্দিরের সামনে ভোজের আয়োজন করে। পরিকল্পনা ছিল নগদ ১ লক্ষ টাকা মন্দিরে দেওয়ার পর গা ঢাকা দেবে তারা। তবে শেষ পর্যন্ত তা হয় নি। ঘটনার চার দিনের মাথায় অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের সিসিটিভি ক্যামেরার সাহায্যে গ্রেপ্তার করা হয়।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা