কী কাণ্ড! বিয়ের রাতেই ৩.৫ লাখ টাকার গহনা নিয়ে চম্পট কনে, মাথায় হাত বেচারা বরের

বিয়ের রাতেই নববিবাহিত কনে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা লুট করে পালিয়ে যায় বিয়ের আসর থেকে। এখন বেচারা বর কনের খোঁজে থানায় ঘুরে বেড়াচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ধুমধাম করে বিয়ে হল বর-কণের, উভয়েই খুশি। কিন্তু বিয়ের রাতেই সবকিছু ওলটপালট হয়ে গেল। কনেকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার বদলে বরের বাড়ির লোকজনদের ছুটতে হল থানায়! কিন্তু কী এমন হল? ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার ঘুগলি থানা এলাকার রামপুর বলডিহারে। প্রাথমিক সূত্র অনুযায়ী, বিয়ের রাতেই নববিবাহিত কনে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা লুট করে পালিয়ে যায় বিয়ের আসর থেকে। এখন বেচারা বর কনের খোঁজে থানায় ঘুরে বেড়াচ্ছে। এবং একটি FIR দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে কনের খোঁজ শুরু করেছে।

জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের কোঠিবার থানা এলাকার একটি মেয়ের সঙ্গে বিয়ে হয় ঘুগলি থানার অন্তর্গত রামপুর বলডিহারের বাসিন্দা মণিশের। ১০ ফেব্রুয়ারি নববিবাহিত স্ত্রীকে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন মণিশ। বাড়িতে অত্যধিক লোকজনের কারণে কনের ঘরেই সোনার গয়না রেখে ছিলেন মনিশের বোন। সেই গহনা-সহ লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন নববিবাহিত কনে। ভুক্তভোগী স্বামী পুলিশকে জানিয়েছেন, বিয়ের সময় তিনি তাঁর স্ত্রীকে প্রায় ৩.৫ লক্ষ টাকার গহনা দিয়েছিলেন। সেই গহনার আড়াই লক্ষ টাকা গহনা তাঁর বোনের। তাঁর নববিবাহিত স্ত্রী সবটাই নিয়ে পালিয়েছেন।

তাঁর অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে যখন তাঁর পরিবার এবং আত্মীয়রা রাতের খাবার আয়োজনে ব্যস্ত ছিলেন, সেই সুযোগেই ঘরে রাখা সমস্ত গহনা নিয়ে পালান কনে। এরপর সারারাত ধরে বরের বাড়ির লোকজন কনেকে খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি। তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী কনের বাবা-মাও এই বিষয়ে কিছু জানেন না বলে অভিযোগ। ভুক্তভোগীর স্বামী এই ঘটনায় কনের বাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবং পুলিশ এই অভিযোগে ভিত্তিতে তদন্ত করছেন।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা