চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চকোলেট খাওয়ার পর বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন। কয়েক পা এগোতেই আচমকা মাটিতে লুটিয়ে পড়লেন ২৩ বছরের তরুণী। সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই নিথর হয়ে গেলেন তিনি। কর্নাটকের সাকলেশপুরের একটি লজে এমনই ঘটনায় রহস্য ঘনিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম বর্ষা। বেঙ্গালুরুর বাসিন্দা বর্ষা কয়েক দিন আগে আত্মীয় এবং এক বন্ধুর সঙ্গে সাকলেশপুরে বেড়াতে গিয়েছিলেন।  তাঁরা সেখানে একটি লজে ওঠেন। এরপর আচমকাই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, ওই দিন চকোলেট খাওয়ার পর বাথরুমে যাওয়ার জন্য এগোচ্ছিলেন বর্ষা। আচমকাই তিনি মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধারের চেষ্টা করেন সঙ্গে থাকা দু’জন। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তরুণীর আকস্মিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তাঁর দেহে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

ঘটনার পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। বর্ষার সঙ্গে থাকা দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি, লজের পরিস্থিতি এবং ঘটনার আগের মুহূর্তগুলিও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারীদের আশা। আপাতত ২৩ বছরের তরুণীর এই আকস্মিক মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?