এবার লক্ষ্য বিমানবন্দর ও শপিং মল, বেঙ্গালুরু পুলিশকে হুমকি জৈশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বোমা হামলার হুমকি। এবার বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে এল বোমা হামলার ইমেইল। গত ৩০ নভেম্বর রবিবার তাঁর অফিসিয়াল ইমেল আইডি’তে হুমকি আসে। তাতে স্পষ্ট বলা হয় একটি হোয়াইট কলার সন্ত্রাসী মডিউল কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং শহরের একাধিক শপিং মলে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছে। মেইলে দাবি করা হয়েছে, এই হুমকি দিয়েছে পাকিস্তানের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদ।

মেইলে মোহিত কুমার নামক এক ব্যাক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বোমা হামলার হুমকি দিয়ে ইমেলে লেখা ছিল, “জৈশ-ই-মহম্মদের হোয়াইট কলার সন্ত্রাসী মডিউলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হল। আমরা সন্ধ্যা ৭টার পর থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, ওরিয়েন মল, লুলু মল, ফোরাম সাউথ মল, মন্ত্রী স্কোয়ার মলকে বোমা বিস্ফোরণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছি। জাতির সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা আল্লাহ এবং মাস্টার মোহিতকে ধন্যবাদ জানাই।”

ইমেল পাওয়ার পরপরই ভারতীয় আইনবিধির ১৭৩ নম্বর ধারায়এফআইআর দায়ের করা হয়। সাম্প্রতিক সময়ে ঘটা দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণ তো কেউ ভোলেনি। তাই জোরদার তদন্ত চলছে। লাল কেল্লা বিস্ফোরণের নেপথ্যে থাকা হোয়াইট কলার সন্ত্রাসী মডিউলের বিরুদ্ধে পুলিশি অভিযান এখনও অব্যাহত। তার মধ্যেই এসেছে এই হুমকি মেইল। প্রসঙ্গত, ১০ নভেম্বরের বিস্ফোরণের পর তড়িঘড়ি ময়দানে নেমেছিল পুলিশ ও গোয়েন্দা বিভাগ। শুরু হয়েছিল তদন্ত। তাতে জানা যায়, পাঁচজন চিকিৎসক মিলে একই সময়ে ভারতের একাধিক শহরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এর জন্য ২৬ লক্ষ টাকা তহবিল পর্যন্ত সংগ্রহ করা হয়েছিল।

ওই চিকিৎসকদের নাম মুজাম্মিল গণাই, আদিল আহমেদ রাঠের, মুজাফফর আহমেদ রাঠের, শাহীন সঈদ এবং উমর উন-নবী মহম্মদ। উমর উন-নবী, মুজাম্মিল গণাই এবং শাহীন ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল। যে I20 গাড়িটিতে ঠেসে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন। সেটি চালাচ্ছিল উমর। ফলে বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর