মধ্যপ্রদেশে কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, চাপা পড়ে মৃত তিন শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ফের রাজ্যে ভয়াবহ খনি দুর্ঘটনা। বৃহস্পতিবার (৬ মার্চ) বেতুলের এক কয়লা খনিতে কাজ করার সময়ে আচমকাই চাঙর (স্ল্যাব) ভেঙে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন তিন শ্রমিক। ধ্বংসস্তুপের নিচে আরও একাধিক শ্রমিক চাপা পড়ে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে উদ্ধারকার্য। পুলিশ ও উদ্ধারকারী দলের পাশাপাশি চাপা পড়ে যাওয়া শ্রমিকদের বাঁচাতে হাত লাগিয়েছেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।

বেতুলের পুলিশ সুপার নিশ্চল ঝারিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এদিন বেলা তিনটে নাগাদ বেতুল থেকে ৬৫ কিলোমিটার দূরে কোল ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা ডব্লিউসিএলের ছত্তরপুর-১ কয়লা খনিতে শ্রমিকরা কাজ করার সময়ে আচমকাই একটি স্ল্যাব ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়েন অসংখ্য শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান শিফট ইনচার্জ গোবিন্দ, ওভারম্যান হরি চৌহান এবং খনি সর্দার রামদেব পান্ডোলে। দুজনের বাড়ি ছত্তরপুরে। বাকি একজনের বাড়ি ছত্তিশগড়ে। নিহত তিন শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বেতুলে এই প্রথম নয়, এর আগেও কয়লা খনিতে দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং বহু শ্রমিকের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনার পরেই খনির অন্যান্য শ্রমিকরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। খনি কর্তৃপক্ষকে একাধিকবার এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু শ্রমিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

 এর আগে  ২০২০ সালের ১৩ জানুয়ারি মধ্যপ্রদেশের শাহদোল শহরের কাছে একটি চুনাপাথরের খনিতে ভয়াবহ ধস নামে। ধসের তলায় চাপা পড়ে অন্তত ৫ জন শ্রমিক প্রাণ হারান। জখম হন আরও অনেকে। 

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি