চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতরত্ন পাচ্ছেন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও, তালিকায় রয়েছেন চরণ সিং-স্বামীনাথন

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং ও পিভি নরসিমা রাও এবং ভারতের ‘সবুজ বিপ্লবে’ অগ্রণী ভূমিকার জন্য পরিচিত কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করল কেন্দ্র।  পিভি নরসিমা রাওয়ের নাতি এনভি সুভাষ বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান দীর্ঘদিন উপেক্ষিত ছিল। তিনি বলেন, “নরসিমা রাওজি ভারতরত্ন পাওয়ায় আমি সত্যিই আনন্দিত। আমি প্রধানমন্ত্রী মোদির কাছে কৃতজ্ঞ। তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।‘

এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,’ নরসিমা রাওয়ের ‘দূরদর্শী নেতৃত্ব’ ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করেছে। যা দেশের সমৃদ্ধি ও প্রবৃদ্ধির দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদ ও বিধানসভার সদস্য হিসাবে বহু বছর ধরে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।‘  

অন্যদিকে বিজ্ঞানী স্বামীনাথনকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,’ ডঃ এমএস স্বামীনাথনজি দেশের চ্যালেঞ্জিং সময়ে কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যা ভারতীয় কৃষির আধুনিকীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডঃ স্বামীনাথনের দূরদর্শী নেতৃত্ব কেবল ভারতীয় কৃষিকেই রূপান্তরিত করেনি, দেশের খাদ্য সুরক্ষা ও সমৃদ্ধি নিশ্চিত হয়েছে। সেই জন্যই তাঁকে ভারতসন্মান দিতে পেরে আমরা সন্মানিত।‘

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং-কে ভারতরত্ন দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী বলেন,’ দেশের প্রতি তাঁর অতুলনীয় অবদানের জন্য এই সম্মান উৎসর্গ করা হয়েছে।   উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিধায়ক হিসাবে, তিনি সর্বদা দেশ গঠনের কাজে গতি জুগিয়েছেন। জরুরি অবস্থার বিরুদ্ধেও তিনি আমাদের কৃষক ভাই-বোনেদের প্রতি তাঁর সমর্পণ এবং জরুরি অবস্থার সময় গণতন্ত্রের প্রতি তাঁর দায়বদ্ধতা গোটা দেশকে অনুপ্রাণিত করে।‘  

Published by:

Share Link:

More Releted News:

আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, আহত একাধিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ