Jagannath Temple: ৪৬ বছর বাদে খুলল পুরীর মূল রত্ন ভাণ্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: দীর্ঘ ৪৬ বছর বাদে খুলল জগন্নাথ মন্দিরের মূল রত্ন ভাণ্ডার। বৃহস্পতিবার সকাল ৯টা বেজে ৫১ মিনিটে খোলা হয় মন্দিরের ভিতরে থাকা মূল রত্ন ভাণ্ডার। পুরীর রাজা দিব্য সিংহের পাশাপাশি ১১ সদস্য বিশিষ্ট দল রত্ন ভাণ্ডারে প্রবেশ করেন। সূত্রের খবর, ১২টি বাক্সের পাশাপাশি একটি সিন্দুকের হদিশ মিলেছে।  আর ওই বাক্স ও সিন্দুক হীরে-জহরত এবং সোনায় ঠাসা ভর্তি। তবে কী পরিমাণ হীরে-জহরত মিলেছে তা নিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষ মুখ খোলেনি।  

রত্ন ভাণ্ডার খোলার জন্য এদিন সকাল আটটা থেকেই ভক্তদের জন্য মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র সেবায়েত এবং মন্দিরের পদাধিকারীদেরই প্রবেশাধিকার রয়েছে। মন্দিরের চারিদিক প্রহরায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মূল রত্ন ভাণ্ডারে থাকা সোনা এবং অমূল্য হীরে-জহরতের অডিট হওয়ার পাশাপাশি তা অস্থায়ী ভল্টে বা সিন্দুকে স্থানান্তরিত করা হবে। মূল রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার পরে অস্থায়ী সিন্দুক থেকে ফের সোনা-হীরে মূল রত্ন ভাণ্ডারে স্থানান্তরিত করা হবে।

উল্লেখ্য, ৪৬ বছর বাদে গত ১৪ জুলাই রবিবার জগন্নাথ মন্দিরের বাহিরের রত্ন ভাণ্ডার খোলা হয়েছিল। রত্ন ভাণ্ডার থেকে উদ্ধার হওয়া সামগ্রী আলাদা বাক্সে স্থানান্তরিত করা হয়েছিল। পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে পুরো রত্ন ভাণ্ডারের সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস