চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের ডেকে এনে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ। সেই মামলায় ৭৮ বছরের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ভোপালের বিশেষ পকসো আদালত। একই সঙ্গে তাঁকে ৭৭ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এই মামলায় তাঁর সহযোগী রাবিয়া বিবিকেও ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

 সূত্রের খবর, অভিযুক্ত বৃদ্ধা পেয়ারে মিঞা এক সময় একটি সংবাদপত্রের মালিক ছিলেন।  অভিযোগ, ২০১৪ সাল থেকে নাবালিকাদের নিশানা করতেন তিনি। মাসে ১০ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের নিজের কাছে ডেকে পাঠানো হত। তার পর চলত যৌন নির্যাতন ও ধর্ষণ। পাঁচ নাবালিকার সঙ্গে এই অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে। পেয়ারে মিঞার অপরাধে সহযোগিতা করার অভিযোগও প্রমাণিত হয়েছে রাবিয়া বিবির বিরুদ্ধে। ২০২০ সালের ১১ জুলাই প্রথম প্রকাশ্যে আসে ঘটনাটি। সরকারি পক্ষের বক্তব্য অনুযায়ী, এক নাবালিকার কাউন্সেলিং চলাকালীন তার সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতনের কথা সামনে আসে। ওই নাবালিকা জানায়, ভোপালের শাহপুরা এলাকার একটি ফ্ল্যাটে জন্মদিন পালনের অছিলায় তাকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে জোর করে মদ্যপান করানোর পর তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরে আরও কয়েক জন নাবালিকাও একই ধরনের নির্যাতনের কথা জানান।

আরও পড়ুনঃ অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

তদন্তের পর পুলিশ পেয়ারে মিঞাকে গ্রেফতার করে। মামলার বিচার শেষে বিশেষ পকসো আদালত তাঁকে আটটি মামলায় মৃত্যু পর্যন্ত কারাবাস এবং দু’টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সব সাজা একসঙ্গেই চলবে।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের