আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পদপিষ্টের ঘটনায় বড় সিদ্ধান্ত, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ নয়াদিল্লি স্টেশনের টিকিট কাউন্টার

নিজস্ব প্রতিনিধিঃ নয়াদিল্লি  রেল ষ্টেশনে পদপিষ্টের ঘটনার জেরে বড় সিদ্ধান্ত নিল রেল। আগামী  ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে  নয়াদিল্লি স্টেশনের টিকিট কাউন্টার । মিলবে না কোন প্ল্যাটফর্ম টিকিট । বলা বাহুল্য, পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই নয়াদিল্লি রেল ষ্টেশন থেকে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ হয়ে গিয়েছে ।  

অন্যদিকে  দিল্লি পুলিশ রেলস্টেশনে ভিড় সামাল দেওয়ার  জন্য ছয়জন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা মোতায়েন করা হয়েছে । এনারা সকলেই নয়াদিল্লি রেলওয়ে পুলিশ স্টেশনে এসএইচও পদে কর্মরত । রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)  যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেইদিকে বিশেষ নজর রাখছে । 

উল্লেখ্য, শনিবার  ট্রেন ধরার জন্য প্রবল হুড়োহুড়ি। তাতেই  নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। সেইসঙ্গে জখম হয়েছেন বেশ কয়েকজন । তারা বেশিরভাগ জনই কুম্ভের যাত্রী ছিলেন । রেল সূত্রে খবর, নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। স্বাধীন সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে আসে  । সেইজন্য  ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ভিড় ছিল উপচে পড়া । প্ল্যাটফর্মে পা রাখার জায়গা ছিল না ।  জানা যায়, ওইদিন  এক ঘন্টায় কাউন্টার থেকে  ১৫০০টি সাধারণ টিকিট বিক্রি   হয়েছিল। আর তাতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা । 

Published by:

Share Link:

More Releted News:

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ