বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যবিত্তদের জন্য সুখবর! বোর্ডের মিটিংয়ে বড় সিদ্ধান্ত নিল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। কোম্পানি প্রথমবার শেয়ারহোল্ডারদের জন্য বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২০২২ সালে স্টক মার্কেটে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম এমন ঘোষণা করল LIC।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেওয়া হবে। অর্থাৎ, আপনার কাছে যদি LIC-র একটি শেয়ার থাকে, তাহলে অতিরিক্ত একটি শেয়ার বিনামূল্যে পাবেন। তবে এর জন্য নির্দিষ্ট রেকর্ড ডেটের মধ্যে শেয়ারটি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থাকতে হবে। যদিও এখনও সেই রেকর্ড ডেট ঘোষণা করেনি কোম্পানি। বোর্ড অনুমোদনের পর দুই মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে।

বোনাস শেয়ার হল কোম্পানির পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের জন্য অতিরিক্ত শেয়ার, যা বিনামূল্যে দেওয়া হয়। এতে মোট শেয়ারের সংখ্যা বাড়ে,  তবে বিনিয়োগের মোট মূল্য একই থাকে—শেয়ারের দাম সেই অনুযায়ী সামঞ্জস্য হয়। সাধারণত শেয়ারের দাম কমিয়ে বাজারে লিকুইডিটি বাড়ানো এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেয় কোম্পানি। এটি কোম্পানির আর্থিক অবস্থার উপর আত্মবিশ্বাসের ইঙ্গিতও দেয়।

পরিসংখ্যান বলছে, গত এক বছরে LIC-র শেয়ার প্রায় ৩ শতাংশ বেড়েছিল। তবে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৫ শতাংশ পতন হয়েছে। অন্যদিকে, কোম্পানির আর্থিক ফলাফলে ইতিবাচক ছবি দেখা যাচ্ছে। সাম্প্রতিক ডিসেম্বর ত্রৈমাসিকে কনসলিডেটেড নিট প্রফিট বছরে ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১,০০৮ কোটি টাকা থেকে বেড়ে ১২,৯৩০ কোটি টাকায় পৌঁছেছে। সব বিনিয়োগকারী এই সুবিধা পাবেন না। শুধুমাত্র রেকর্ড ডেটের আগে যাদের কাছে LIC-র শেয়ার থাকবে, তারাই বোনাস শেয়ার পাওয়ার যোগ্য হবেন। তাই রেকর্ড ডেট ঘোষণার দিকে নজর রাখা জরুরি।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর