আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাটলিপুত্রের কুর্সিতে কে? নীতীশ-বিজেপি জোট নাকি তেজস্বী? শুক্রে রেজাল্ট আউট

নিজস্ব প্রতিনিধি, পটনা: অপেক্ষার প্রহর ফুরনো শুরু। রাত পোহালেই জানা যাবে আগামী পাঁচ বছর পাটলিপুত্রের কুর্সিতে কে বসতে চলেছেন? ফের কি ক্ষমতায় আসবে নীতীশ কুমার ও বিজেপির জোট, নাকি বাবা-মায়ের পর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে নয়া নজির গড়বেন তেজস্বী যাদব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে। পরে খোলা হবে। সকাল দশটা নাগাদ প্রাথমিক প্রবণতা জানা যাবে। তবে চূড়ান্ত ফলাফল জানতে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক।

গত ৬ ও ১৪ নভেম্বর দুই দফায় বিহারে বিধানসভা ভোট হয়েছে। প্রথম দফায় অর্থা‍ৎ ৬ নভেম্বর ১২১ আসনে ও ১১ নভেম্বর শেষ দফায় ১২২ আসনে ভোট হয়েছে। দুই দফাতেই রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। প্রথম দফায় ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। সেখানে দ্বিতীয় দফায় ভোট পড়েছিল ৬৮.১৪ শতাংশ। সার্বিকভাবে ভোট পড়েছিল ৬৬.৯১ শতাংশ। ১৯৫১ সালে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে এটাই ছিল রেকর্ড সংখ্যক ভোটদান। পুরুষদের চেয়েও মহিলাদের বুথে হাজিরা ছিল চোখে পড়ার মতো। ভোটদানের ক্ষেত্রে পুরুষদের টেক্কা দিয়েছেন মেয়েরা।

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হল ১২২। যদিও শেষ দফার ভোটের পরে বিভিনন সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, মহিলা ভোটারদের কল্যাণে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। নীতীশ-বিজেপির নেতৃত্বাধীন জোটের উপরেই বিহারবাসী আস্থা রেখেছেন। প্রথমবার ভোটে লড়তে নামা প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি তেমন দাগ কাটতে পারছে না। সর্বোচ্চ পাঁচটি আসন পেতে পারে। তবে ভোট কাটুয়া হিসাবে অবতীর্ণ হয়ে বিজেপি-নীতীশের জয়ের পথ প্রশস্ত করে দিয়েছেন জন সুরাজের প্রার্থীরা। এক নজরে দেখে নেওয়া যাক বুথফেরত সমীক্ষায কোন সংস্থা কি আভাস দিয়েছে-

বিজেপি-পন্থী হিসাবে পরিচিত ‘দৈনিক ভাস্কর’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিহারে ১৪৫ থেকে ১৬০টি আসন জিতে সরকার গঠন করছে এনডিএ। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে ৭৩ থেকে ৯১ আসন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ঝুলিতে যেতে পারে ০-৩ আসন। নির্দল ও অন্যান্যরা জয়ী হতে পারে ৫-৭ আসনে।

‘জেভিসি’ নামে অন্য সমীক্ষা সংস্থার বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, ১৩৫ থেকে ১৫০ আসনে জয় পেতে চলেছে এনডিএ। উল্টোদিকে মহাজোট পেতে পারে ৮৮ থেকে ১০৩ আসন। জন সুরাজের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। অন্যান্যরা পেতে পারে ৩-৬ আসন।

‘চাণক্য স্ট্র্যাটেজিস’ –এর সমীক্ষা বলছে, এনডিএ জিততে পারে ১৩০ থেকে ১৩৮ আসন। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট জয়ী হতে পারে ১০০ থেকে ১০৮ আসনে। খালি হাতে ফিরবে প্রশান্ত কিশোরের দল। তিন থেকে ৫ আসন জিততে পারে অন্যান্যরা।

‘ম্যাট্রিজ’-এর সমীক্ষা অনুযায়ী, এনডিএ জিততে চলেছে ১৪৭ থেকে ১৬৭ আসনে। মহাজোটের দখলে যেতে পারে ৭০ থেকে ৯০ আসন। প্রশান্ত কিশোরের দল সর্বাধিক পেতে পারে দুটি আসন। নির্দল ও অন্যান্যরা জয়ী হতে পারে ২-৮ আসনে।

‘পি-মার্ক’ বলছে, ১৪২ থেকে ১৬২টি আসনে জিতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। ৮০ থেকে ৯৮ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তেজস্বী যাদবের মহাজোটকে। প্রশান্ত কিশোরের জন সুরাজ জিততে আরে ১-৪ আসনে। নির্দল ও অন্যান্যরা পেতে পারে ০-৩টি আসন।

সমীক্ষক সংস্থা ‘পিপলস ইনসাইট’ তাদের বুথফেরত সমীক্ষায় জানিয়েছে ১৩৩ থেকে ১৪৮ আসনে জিতে ফের পাটলিপুত্রের কুর্সিতে ফিরছে নীতীশ কুমারের এনডিএ। ৮৭ থেকে ১০২টি আসন নিয়ে ফের বিরোধী দলের জন্য নির্ধারিত বেঞ্চেই বসতে হবে মহাজোটকে। প্রশান্ত কিশোরের দল জন সুরাজ জয়ী হতে পারে ০-২ আসনে। আর নির্দল ও অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৩-৬টি আসন।

‘পিপলস পালস’ এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ‘১৩৩ থেকে ১৫৯টি আসন জিততে চলেছে এনডিএ। ৭৫ থেকে ১০১ আসনে জিততে পারে মহাজোট। ০ থেকে ৫টি আসনে জিততে পারে জন সুরাজ। ২ থেকে ৮টি আসনে জিততে পারেন অন্যান্যরা।

যদিও বুথফেরত সমীক্ষার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং বহু ক্ষেত্রেই বুথফেরত সমীক্ষায় প্রকাশিত ফলাফল মুখ থুবড়ে পড়েছে। তার জলজ্যান্ত প্রমাণ গত বছরের লোকসভা ভোট। যদিও বিজেপি পন্থী গদি মিডিয়ার তরফে প্রত্যেক ভোট শেষেই এনডিএ’র জয়-জয়কার ঘোষণা করা হয় বুথফেরত সমীক্ষায়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।

 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ