বিহার ভোটগণনা: ১৩২ আসনে এগিয়ে NDA, ৬৫টিতে এগিয়ে মহাগঠবন্ধন

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্ধারিত সময় মেনে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বিহারের ভোট গণনা। প্রথমেই পোস্টাল ব্যালটের গণনা চলছে।গণনার শুরু থেকেই মহাগঠবন্ধনের থেকে এগিয়ে রয়েছে NDA। ১০৩ আসনে এগিয়ে রয়েছে NDA। মহাগঠবন্ধন ৫৫ আসনে এগিয়ে। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালটে। সেখানেই এগিয়ে রয়েছে NDA।

গোটা দেশের নজর আজ বিহারের রায়ের দিকে। আগামী পাঁচ বছরের জন্য বিহারের কুর্সি কার দখলে থাকবে সেটা জানা যাবে শুক্রবারই। বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তন হবে সেটাই নজরে রয়েছে। বিহারের ইতিহাসে এবারেই রেকর্ড ভোটদান হয়েছে বলে জানা গিয়েছে। এবার দু দফায় হয়েছে ভোট। ২৪৩ আসনে ভোটদানের হার এবার ছিল ৬৭ শতাংশ। ২০২০ সালের থেকে ১০ শতাংশ বেশি ভোট পড়েছে এবার। এদিন সকাল থেকে ২৬১৩ জনের ভাগ্য পরীক্ষা শুরু হয়েছে। ১০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে ৫৫-র বেশি আসনে।

শুক্রবার সকাল থেকে ২৪৩ আসনের রিটার্নিং অফিসার ছাড়াও কাউন্টিং পর্যবেক্ষক এবং বিভিন্ন প্রার্থীর এজেন্টরা রয়েছেন গণনা কেন্দ্রে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা চলছে।নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, সকাল দশটা নাগাদ প্রাথমিক প্রবণতার আভাস মিলবে। অর্থাৎ পাটলিপুত্রের কুর্সি নীতীশ কুমার-বিজেপি জোটের দখলেই থাকবে নাকি তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট বাজিমাত করবে তার ইঙ্গিত মিলবে। তবে চূড়ান্ত ফলাফল জানতে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভোট গণনা নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে তার জন্য বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। গণনা শুরুর কয়েক ঘন্টা আগেই বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রোহতাস জেলার চেন্নারি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার (আরও) ললিতভূষণ রঞ্জনকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও রোহতাসের অতিরিক্ত জেলাশাসক ললিতভূষণকে কি কারণে সরানো হয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের