বিহারে জাতভিত্তিক সংরক্ষণ ৫০ থেকে বেড়ে ৬৫ শতাংশ, বিধানসভায় পাশ বিল

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: জাতভিত্তিক সংরক্ষণ বৃদ্ধি বিল পাশ হল বিহার বিধানসভায়। বৃহস্পতিবার সর্বসম্মতিতেই পাশ হয়েছে ওই বিল। আর ওই বিল পাশের ফলে জাতভিত্তিক সংরক্ষণ ৫০ শতাংশ বেড়ে হচ্ছে ৬৫ শতাংশ। বিলকে আইনে পরিণত করার জন্য রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।

বিহারে তফশিলি জাতি/উপজাতি ও অন্যান্য অনগ্রসর   শ্রেণিভুক্তদের আর্থিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে প্রকৃত তথ্য জানতে জাতসুমারির সিদ্ধান্ত নিয়েছিল মহাজোট সরকার। গত ৭ নভেম্বর মঙ্গলবার জাতসুমারির দ্বিতীয় ভাগ প্রকাশের পরেই তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠকে জাতভিত্তিক সংরক্ষণ বৃদ্ধিতে সায় দেওয়া হয়। ওই দিনই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এসসি, এসটি, ওবিসি এবং ইবিসিদের জন্য সংরক্ষণ বৃদ্ধির কথা ঘোষণা করে বলেন, ‘পিছিয়ে পড়াদের অধিকার দিতে আমাদের সরকার বদ্ধপরিকর।’

এদিন জাতভিত্তিক সংরক্ষণ বৃদ্ধি সংক্রান্ত বিল পেশ হয়। বিলে তফশিলি জাতির (এসসি) সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার কথা বলা হয়েছে। ওবিসি ও ইবিসিদের জন্য যথাক্রমে ১৮ ও ২৫ শতাংশ সংরক্ষণের কথা উল্লেখ রয়েছে। তফশিলি উপজাতিদের জন্য ২ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে বিহারে ইবিসিদের জন্য ১৮ ও ওবিসিদের জন্য ১২ শতাংশ সংরক্ষণ চালু রয়েছে। অর্থা‍ৎ দুই সম্প্রদায়ের জন্য অতিরিক্ত ১৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হচ্ছে। তবে বর্তমানে ওবিসি মহিলাদের জন্য যে ৩ শতাংশ সংরক্ষণ চালু রয়েছে তা বিলোপ করা হয়েছে।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি