আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের আসরেই রক্তাক্ত কনে! বরের সামনে গুলি, ঘটনার নেপথ্যে কারণ কী?

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের  বক্সার জেলার চৌসায় বিয়ের আসরে গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জয়মালার মঞ্চে দাঁড়িয়ে থাকা কনেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে বরযাত্রী চৌসায় আসে। সমস্ত আচার-অনুষ্ঠান মিটিয়ে জয়মালার পর্ব শুরু হয়। বর-কনে মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে মালা পরানোর পর আত্মীয়স্বজনেরা ছবি তুলছিলেন। সেই সময় ভিড়ের মধ্য থেকে হঠাৎ এক যুবক সামনে এগিয়ে এসে আগ্নেয়াস্ত্র বের করে কনেকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি কনের শরীরে লাগে এবং তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন। ঘটনার জেরে বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। কনের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একতরফা প্রেমের সম্পর্ক থেকেই এই হামলার সূত্রপাত। অভিযুক্ত যুবক কনের পরিচিত এবং বিয়ে নিয়ে অসন্তুষ্ট ছিল বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে গুলির পর অতিথিদের ছুটোছুটি করতে দেখা যাচ্ছে। মুফাসসিল থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ