৩৩ আসনে ভোট কাঠুয়া হয়ে NDA ও মহাজোটের প্রার্থীদের হারিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোরের প্রার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহার নির্বাচনের ফলাফলে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি ২৩৮টি আসনের মধ্যে ২৩৬টিতে জামানত হারিয়েছে। তবে, তথ্য বলছে যে দলটি বেশ কয়েকটি আসনে প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তুলেছে। ৩৫টি আসনে জন সুরজের ভোটের ভাগ জয়ের ব্যবধানকে ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে এনডিএ ১৯টি আসনে জয়ী হয়েছে। মহাজোট জিতেছে ১৪টিতে। এআইএমআইএম এবং বিএসপি প্রত্যেকে ১ টি করে আসন জিতেছে।

তবে, এটা বলা ঠিক হবে না যে জন সুরজের ভোট সরাসরি ফলাফলকে প্রভাবিত করেছিল। কারণ এই ভোটগুলি কোন দিকে যেত তা নির্ধারণ করা প্রায় অসম্ভব। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি ১১৫টি আসনে তৃতীয় স্থান অর্জন করেছে। মাড়ৌরা নামে একটি আসনে দ্বিতীয় স্থান অর্জন করে। এই আসনে, আরজেডির জিতেন্দ্র কুমার রাই পেয়েছেন ৮৬,১১৮ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন জন সুরজ পার্টির নবীন কুমার সিং। তিনি অভয় সিং নামেও পরিচিত। নবীন কুমার সিং পেয়েছেন ৫৮,১৯০ ভোট। জয়ের ব্যবধান ছিল ২৭,৯২৮ ভোট।

যে ৩৫টি আসনে জন সুরজ বেশি ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার মধ্যে ১৯টি আসন এনডিএ-র দখলে। জেডিইউ ১০টি আসন জিতেছে, আর বিজেপি ৫ টি আসন পেয়েছে। এলজেপি-আরভি তিনটি এবং আরএলএম একটি আসন জিতেছে। মহাজোট শিবিরে আরজেডি ৯ টি আসন জিতেছে, কংগ্রেস ২টি’তে জিতেছে। সিপিএম, সিপিআইএমএল-এল এবং আইআইপি একটি করে আসন পেয়েছে।

সোশ্যাল মিডিয়ায় তাঁর জোড়ালো উপস্থিতি সত্ত্বেও অনেক রাজনৈতিক বিশ্লেষক রীতিমতো বিশ্বাস করেছিলেন যে প্রশান্ত কিশোর একজন ‘স্পয়লার’ চরিত্রে অভিনয় করবেন হয়তো। কেউ কেউ যুক্তি দিয়েছিলেন যে তাঁর ‘উচ্চ বর্ণের পরিচয়’ বিজেপির ভোটকে হ্রাস করতে পারে, আবার কেউ কেউ বলেছিলেন যে যুবসমাজ এবং অভিবাসনের মতো বিষয়গুলিতে তাঁর মতামত ক্ষমতাসীন বিরোধী ভোটগুলিকে বিভক্ত করতে পারে।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!