মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ অনেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্যা পরিস্থিতির মাঝেই ভয়াবহ দুর্ঘটনা বিহারের গঙ্গা নদীতে। কৃষিকাজের উদ্দেশ্যে নদী পেরোতে গিয়ে মাঝগঙ্গায় ডুবে গেল একটি ছোট নৌকা। মুহূর্তের মধ্যে শুরু হয় চিৎকার। স্থানীয়দের তৎপরতায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উমানাথ গঙ্গা ঘাটের কাছে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, কয়েকজন কৃষক নদীর ওপারের দিয়ারা এলাকায় পটল শাক তুলতে যাচ্ছিলেন। সেই সময় তারা একটি ছোট ডিঙি নৌকায় নদী পার হওয়ার চেষ্টা করেন। নৌকাটিতে প্রায় ১২ থেকে ১৩ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠানো হয়েছিল। মাঝ নদীতে পৌঁছতেই ভারসাম্য হারিয়ে হঠাৎ সেটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে যাত্রীরা গঙ্গার জলে তলিয়ে যেতে শুরু করেন। ঘটনাস্থল থেকে ভেসে আসে চিৎকার। নৌকাডুবির ঘটনা চোখে পড়তেই উমানাথ ঘাটে থাকা অন্যান্য মাঝি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। নিজেদের নৌকা নিয়ে তারা নদীতে নেমে পড়েন এবং বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মোট সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তবে সকলকে বাঁচানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এখনও চার থেকে পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া তৈরি হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা