শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ শিবমন্দিরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো দিতে ভিড় জমিয়েছিল বহু মানুষ। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়িতেই ঘটে বিপত্তি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তার ছিঁড়ে মাটিতে পড়তেই মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে একে অপরের উপর পড়ে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে বেশ কয়েক জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। শ্রাবণ শেষ সোমবার হওয়ায় ভোর থেকেই অশোকধাম মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ে। সেই সময়েই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় পরিস্থিতি আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুনঃ তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। শুরু হয় উদ্ধারকাজ। মন্দির চত্বর থেকে আহতদের বার করে হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন প্রশাসনের কর্মীরা। তবে এখনও পর্যন্ত লখিসরাই জেলা প্রশাসনের তরফে সাত জনের মৃত্যুর খবর আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি। ফলে মৃতের সংখ্যা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। কী ভাবে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল এবং তার পরেই কী কারণে এত বড় হুড়োহুড়ি তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর মন্দির চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পদপিষ্ট হওয়ার পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়েরা।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া