সন্তান চেয়ে বাবাজীর আশীর্বাদ চাইতে গিয়ে ধর্ষণের শিকার একাধিক মহিলা

থানায় এখন বাবাজির আঁশ ছাড়াচ্ছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: ভালোই ব্যবসা ফেঁদেছিলেন বিহারের এক বাবাজী। নিঃসন্তান দম্পতিকে সন্তান হওয়ার গ্যারান্টি দিতেন। প্রলোভনে পা দিয়ে অনেক মহিলা তাদের স্বামীকে নিয়ে বাবার সঙ্গে দেখাও করতে যান। বাবাজী স্বামীকে অন্য একটি ঘরে বসিয়ে রেখে মহিলাদের নিয়ে যেতেন তাঁর অ্যান্টি চেম্বারে। আর সেখানেই চলত নির্যাতন। ব্যাপারটা অনেকদিন ধরেই চলত। লজ্জায় মহিলারা তাঁদের স্বামীকে বলতে পারতেন না। বাবার এই কুকীর্তির কথা সাহস করে এক মহিলা তাঁর স্বামীকে জানালে তারা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ এখন বাবাজির আঁশ ছাড়াচ্ছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলমনগরের ভাগীপুর গ্রামের। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাবার নাম চিল্কা। গ্রামে পৌঁছে চিল্কাবাবা প্রচার শুরু করেন। নিঃসন্তান দম্পতিদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। জানান, তাঁর আশীর্বাদ পেলে যে কোনও মহিলা গর্ভে সন্তান ধারণ করতে পারবেন।

সরল বিশ্বাসে নিঃসন্তান মহিলারা বাবার কাছে গেলে বাবা তাঁদের একটি ঘরে নিয়ে ঝাঁড়ফুক করে পানীয় পান করতে দিতেন। বলতেন, এই জলে তাঁর আশীর্বাদ রয়েছে। সেই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যে মহিলারা জ্ঞান হারিয়ে ফেলেন। আর এই সুযোগে তাঁদের ধর্ষণ করতেন। আর যাঁরা স্বামীকে সঙ্গে নিয়ে বাবার কাছে যেতেন, চিল্কা বাবা তাদের বাইরের একটি ঘরে বসিয়ে রেখে মহিলাদের নিজের চেম্বারে নিয়ে গিয়ে চলত শারীরিক নির্যাতন। অবশেষে বাবার জারিজুরি শেষ। পুলিশ এখনও চিল্কাবাবাকে জেরা করছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন ‘মনের মানুষ দিনের পর দিন ধর্ষণ করেছিল আমাকে’, বিস্ফোরক মন্তব্য জুলিয়েট ইব্রাহিমের

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র