নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, রক্সৌল: নেপালে ভয়াবহ বন্যা অনেক পরিবারকে নিঃশেষ করে দিয়েছে। পরিজনদের স্বজনহারা করে দিয়েছে। এমনই এক স্বজনহারা হলেন রক্সৌলের পন্টৌকা পঞ্চায়েতের ভরতহ্মির তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা  ধর্ম সিংহ। ছেলে রাহুল সিংহ কাজের সুবাদে গিয়েছিলেন নেপালের ত্রিশূলীতে। সেখানে জলবিদ্যু‍ৎ প্রকল্পের সুড়ঙ্গে কর্মরত ছিলেন। ২৬ অগস্টের হড়পা বান ওই সুড়ঙ্গে ঢুকে ধ্বংসলীলা চালিয়েছিল। তার পর আর কোনও খোঁজ নেই রাহুলের। তাই নিখোঁজের সাতদিনের মাথায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ছেলের ফিরে আসার অপেক্ষায় ইতি টেনে খড় দিয়ে তৈরি রাহুলের প্রকৃতি শরীরের অন্তিম সংস্কার করলেন। ছেলের মুখাগ্নি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হতভাগ্য ধর্ম সিংহ। বিড়-বিড় করে বলতে লাগলেন, ‘ভগবান, শত্রুকেও এমন শাস্তি দিও না।’

দুবছর আগে ধুমধাম করে রাহুলের বিয়ে দিয়েছিলেন ধর্ম সিংহ। যদিও নাতি-নাতনির মুখ দেখার সৌভাগ্য হয়নি। ত্রিশূলীর জলবিদ্যু‍ৎ প্রকল্পের সুড়ঙ্গে কর্মরত রাহুল ফোনেই খোঁজখবর নিতেন বাবা-মায়ের-স্ত্রীর। পরিজনকে বলতেন, ‘আমার জন্য চিন্তা করবে না। তোমরা নিজেদের দিকে খেয়াল রেখো।’ সুখের সংসারে যে আচমকাই একদিন অমানিশা নেমে আসবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ধর্ম সিংহ। গত বুধবার হড়পা বানে ত্রিশূলী জলবিদ্যু‍ৎ কেন্দ্রের সুড়ঙ্গ ভেসে গিয়েছে তা খবরেই শুনেছিলেন। মনের কোণে একটা আশঙ্কা উঁকি দিয়েছিল। তবুও আশায় ছিলেন, হয়তো যে কোনও মুহুর্তে ছেলে রাহুল ফোন করে বলবে, ‘পাপা, ম্যায় ঠিক হুঁ’।

একদিন-দুদিন-তিনদিন…এইভাবে কেটেছে সাতদিন। না এসেছে রাহুলের ফোন, না মিলেছে কোনও খবর। অপেক্ষার প্রতিটি প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে দেখা দিচ্ছিল ধর্ম সিংহের কাছে। সাতদিনেও রাহুল না ফেরেনি। কোনও খোঁজও মেলেনি। তাই হিন্দু রীতি মেনেই বুধবার সাত রাজার ধন এক মানিকের মুখাগ্নি করেছেন ধর্ম সিংহ। আর ওই দৃশ্য গোটা গ্রামের মানুষের চোখে জল এনে দিয়েছিল। রাহুলের কাকা বিশ্বম্ভর সিংহ জানিয়েছেন, ‘হিন্দু ধর্মের রীতি অনুযায়ী, কোনও ব্যক্তির মৃতদেহের সন্ধান না মিললে, সাতদিনের মাথায় খড় দিয়ে প্রতীক শরীর গড়ে অন্তিম সংস্কার করতে হয়। সেই রীতি মেনেই রাহুলের অন্তিম সংস্কার করা হয়েছে।’ নেপালে কাজে গিয়ে স্বামীর আচমকা ‘নেই’ হয়ে যাওয়া মেনে নিতে পারছেন না রাহুলের স্ত্রী। স্বামীর নিখোঁজ হওয়ার পর বার বার মূর্চ্ছা যাচ্ছেন। একটানা বিলাপ করে চলেছেন, ‘নেপাল কা পানি হামরা রাজা কো খা গইল…’। ওই বিলাপ শুনে চোখের জল ধরে রাখা সত্যিই কষ্টকর।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ