পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভার মহাদুর্নীতি সামনে এল। মানুষের করের টাকা নয়ছয় করে পাহাড় প্রমাণ দুর্নীতি করার তথ্য ফাঁস করলেন এক সরকারি আধিকারিক। যাতে পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ করা হয়েছে ৩৩,৫০০ টাকা। ৩০৬ টাকার দামের এলইডি কিনতে খরচ করা হয়েছে ১১ হাজার ৮০০ টাকা। যার ফলে বিপুল অঙ্কের টাকা খরচ করা হয়েছে পুরসভার তহবিলগুলিতে। মধ্যপ্রদেশের সবকটি পুরসভার ক্ষেত্রেই এমন দুর্নীতি হয়েছে। বিজেপি শাসিত এই রাজ্যে ৩০০-টির বেশি পুরসভা রয়েছে। যাতে ফিনাইল, এলইডির মতো সামান্য জিনিস কিনতে গিয়ে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি করা হয়েছে। যেখানে ওই সামগ্রীগুলি কিনতে গিয়ে ২৫০ কোটি টাকা খরচ হওয়ার কথা ছিল, সেটি কিনতে গিয়ে ১,১৩৪ কোটি টাকা খরচ করেছে পুরসভাগুলি।

এই ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কথা প্রকাশ্যে আনেন এক সরকারি আধিকারিক। তথ্য অনুযায়ী, একটি পুরসভা স্থানীয় সংস্থার ক্ষেত্রে একটি ফিনাইলের প্রতি লিটারের দাম ৫ টাকা রয়েছে। কিন্তু তা কিনতে খরচ হিসেবে দেখানো হয়েছে ৩৩ হাজার ৫০০ টাকা। একই শ্রেণির পণ্যের ক্ষেত্রে দামের এত বড় পার্থক্য সত্যিই চমকে দেওয়ার মতো। সাধারণত, পণ্য সংগ্রহের সময় সেগুলির গুণমান, পরিমাণ, ব্র্যান্ড, কারিগরি বৈশিষ্ট্য এবং বাজারমূল্যের মতো বিষয়গুলো বিবেচনায় করা হয়। এমন পরিস্থিতিতে, উভয় জায়গা থেকে কেনা পণ্যগুলি প্রকৃতপক্ষে অভিন্ন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই বিষয়ে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, কীসের ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছিল।

আরও পডুন: ১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

এলইডি (LED) লাইট কেনার ক্ষেত্রেও দামের উল্লেখযোগ্য তারতম্য দেখা গিয়েছে। একটি ক্ষেত্রে ৬০ ওয়াটের একটি এলইডি লাইট ৩০৬ টাকায় কেনা হয়েছিল। ইতিমধ্যে, ভোপালে একই ক্ষমতার একটি লাইটের দাম ১১,৮০০ টাকায় কেনা হয়েছে। এমনকী দু লক্ষ টাকার ময়লা ফেলার গাড়ি কোনও কোনও পুরসভায় কেনা হয়েছে ৬ লক্ষ টাকায়। এতকিছু ঘটনা চলছে গত তিনবছর ধরে। অথচ হুঁশ নেই রাজ্য সরকারের।

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে