‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জোর ধাক্কা খেলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আর্জি মেনে ‘দুসরা’ (Doosra) ছবির মুক্তির উপরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিল্লি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি দীনেশ ভাট জানিয়েছেন, ছবি মুক্তির উপরে আপাতত কোনও স্থগিতাদেশ জারি করা হচ্ছে না। আগামিকাল শুক্রবার (২৩ অক্টোবর) মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য,  আগামিকালই দেশজুড়ে মুক্তি পাচ্ছে পরিচালক অভিনব দেওয়ের ‘দুসরা।’

অভিনব দেও পরিচালিত ‘দুসরা’ ছবিতে রাজস্থানের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত। মেয়েটি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে দেখে অনুপ্রাণিত হয়েই ব্যাট হাতে তুলে নিয়েছে। ছবি মুক্তির উপরে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ‘মহারাজ’ এর জীবনী নিয়ে ছবি বানানো (যার নায়ক রাজকুমার রাও) প্রযোজনা সংস্থা ‘লভ ফিল্মস এলএলপি’ (Luv Films LLP)। আর্জিতে  জানানো হয়, সৌরভের জীবনের বাস্তব ঘটনা—বিশেষ করে ন্যাটওয়েস্ট ক্রিকেট সিরিজের ফাইনালে তাঁর অধিনায়কত্ব এবং লর্ডসের মাঠে জামা খুলে উদযাপনের মতো মুহূর্তগুলোকে অননুমোদিতভাবে ব্যবহার করা হয়েছে। এতে  সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকারকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এছাড়া, সৌরভের জীবন নিয়ে যে বায়োপিক তৈরির পরিকল্পনা রয়েছে, তার ওপর প্রযোজনা সংস্থাটির যে বিশেষ চুক্তিভিত্তিক অধিকার রয়েছে, তা-ও লঙ্ঘিত হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। সৌরভের পরিচিতি ও খ্যাতিকে পুঁজি করে বাণিজ্যিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বেশ কিছু ছবি ব্যবহার করা হচ্ছে। এর ফলে এমন একটি ধারণা তৈরি হতে পারে যে, তিনি এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অথবা তিনি এটিকে সমর্থন করেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং লভ ফিল্মস এই সিনেমাটির প্রেক্ষাগৃহে, ডিজিটাল প্ল্যাটফর্মে বা অন্য কোনও মাধ্যমে মুক্তি পাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়েছিল।  পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নাম, ছবি, অবয়ব এবং তাঁর ক্রিকেট জীবনের স্মরণীয় মুহূর্তগুলো অনুমতি ছাড়া ব্যবহার করে যে প্রচার চালানো হচ্ছে তার উপরেও নিষেধাজ্ঞা চেয়েছিলেন।  মামলায় উল্লেখ করা হয়েছে যে, ‘লভ ফিল্মস’ তাদের অনুমোদিত বায়োপিক—যার নাম ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ (Dada – The Sourav Ganguly Story), তাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। বায়োপিকটি আগামী বছর ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও সৌরভ ও তাঁর বায়োপিকের প্রযোজক সংস্থার ওই যুক্তি মানতে রাজি হননি বিচারপতি দীনেশ ভাট।

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিনেই সিংহাসনের মালিকানা বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য