সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান মক্কার মসজিদের ভিতরে চুমু খাওয়ার অপরাধে শিরশ্ছেদ (ধড়-মুণ্ড আলাদা) করা হয়েছে বাংলাদেশি যুগল নজরুল ইসলাম ও সুইটি আখতারের। ওই শাস্তি নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সৌদিতে থাকা বাংলাদেশ দূতাবাসের আধিকারিকরা দুজনের মৃত্যুদণ্ড রোধের কোনও চেষ্টাই চালাননি। এবার রিয়াধ দূতাবাসের আধিকারিকদের আরও অকর্মণ্যতার প্রমাণ মিলেছে। সৌদি আরবের জেলে বিভিন্ন মেয়াদের সাজা মাথায় নিয়ে বন্দি রয়েছেন আরও ২০ বাংলাদেশি। কিন্তু তাদের কী ধরনের সাজা হয়েছে, সেই তথ্য নেই দূতাবাসের কর্তাদের কাছে। ফলে প্রশ্ন উঠেছে লাখ-লাখ ডলার খরচ করে দূতাবাস খুলে রেখে কী লাভ হচ্ছে?

সৌদি বিদেশ মন্ত্রক গত ৩০ সেপ্টেম্বর জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে  দেশটির বিভিন্ন জেলে বন্দি ২হাজার ৪৬১ বাংলাদেশির একটি তালিকা পাঠায়। ওই তালিকাতেই ২২ জনের নামের পাশে লেখা ছিল ‘দণ্ডপ্রাপ্ত’। যাদের মধ্যে ছিলেন শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম ও সুইটি আখতার। ওই দুজনকে বাদ দিলে তালিকায় রয়েছে আরও ২০ জন। তাদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলায় বিচার হয়েছে। পাঁচজনের বিরুদ্ধে মাদক পাচার এবং পাঁচজনের বিরুদ্ধে ‘ব্যক্তিগত অধিকার’–সংক্রান্ত মামলা । দুজনের মামলা রাষ্ট্রীয় আইন লঙ্ঘনে। শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুলের বিরুদ্ধে সাইবার অপরাধের কারণে এবং সুইটি আখতারের বিরুদ্ধে ব্যভিচারের কারণে দণ্ড দেওয়া হয়েছিল।

সৌদি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত ২০ জনের মধ্যে ছয়জন রয়েছে জেদ্দার জাহবান কারাগারে, ছয়জন শুমাইসিতে, তিনজন জেদ্দা জেনারেল কারাগারে। বাকি পাঁচজন নাজরান, খামিস, আল-বাহা, হাদ্দাহ কারাগারে। নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা হলেও তাঁদের কী শাস্তি হয়েছে, কত বছরের কারাদণ্ড, নাকি মৃত্যুদণ্ড, সৌদি সরকারের পাঠানো তালিকায় তার কিছুই লেখা নেই। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটও তা জানে না। নিজেদের ব্যর্থতা আর অকর্মণ্যতা আড়াল করতে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন সাফাই গেয়েছেন, ‘সৌদির বিভিন্ন জেলে বন্দি বাংলাদেশের ২০ দণ্ডিত নাগরিককে কনস্যুলার সুবিধা নিশ্চিত করার স্বার্থে গত ১৯ অক্টোবর সৌদি আরবের বিদেশ মন্ত্রকের জেদ্দা শাখায় চিঠি পাঠিয়েছি।’ কেন নজরুল ইসলাম ও সুইটি আখতারের শিরশ্ছেদের আগে  এমন উদ্যোগ নেওয়া হল না, তা নিয়ে কোনও জবাব দেননি তিনি।’ তবে সৌদিতে থাকা বাংলাদেশ দূতাবাসের কর্তাদের উপরে ভরসা হারিয়েছেন দণ্ডিত ও তাঁদের পরিবারের সদস্যরা। নজরুল ও সুইটির মতো ওই ২০ জনের ভাগ্যও অনিশ্চিত। মৃত্যুর প্রহর গুনছেন তারা।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য