জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ভোটে প্রার্থী হবেন কারা? বিজেপির তরফে নির্দিষ্ট মাপকাঠি ঠিক করে দেওয়া হয়েছে। দুর্নীতিগ্রস্ত, তোলাবাজিতে অভিযুক্ত, কালিমালিপ্ত নেতাদের দেওয়া হবে না টিকিট। ভিন্ন দল থেকে বিজেপিতে এলেও টিকিট তাঁরাই পাবেন, যাঁদের স্বচ্ছভাবমূর্তি রয়েছে ও জেতার ক্ষমতা রয়েছে। তেমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পুরভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তারপরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে তৃণমূল থেকে কাউকে টিকিট দেওয়া হতে পারে। কয়েকদিন আগেই কানাঘুষো শোনা যায়, দেবলীনা কুমার, জুঁই বিশ্বাস, অনন্যাদের টিকিট দিতে পারে বিজেপি। কিন্তু তেমনটা যে হচ্ছে না, তা আজ, বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পডুন: দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

এদিন টালা প্রত্যয়ের মণ্ডপে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের কোনও কাউন্সিলর টিকিট পাবে না বিজেপির তরফে। ওনাদের শুভ বিজয়া জানাচ্ছি। মানুষ নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছে। রাজ্যে ক্ষমতায় এনেছে শুধুমাত্র জামার পরিবর্তন নয়, ভিতরের মানুষটার পরিবর্তনের জন্য। সংসদীয়, গণতান্ত্রিক ও রাজনৈতিক বিষয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই চূড়ান্ত। আমি আমার বিধায়কদের কার্যকলাপ সম্পর্কে কথা বলতে পারি। তারা কি করছেন কি করবেন সেটা নিয়ে মন্তব্য করতে পারি রাজ্য সভাপতি হিসেবে। তবে বিধানসভার ভিতরের বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য চূড়ান্ত। বাকি কোন দলের কে আছে কে থাকবে না থাকবে সেটা নিয়ে আমি মন্তব্য করতে পারব না।’ অর্থাৎ তৃণমূলের টিকিটে জেতা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, দেবলীনা কুমার, দেবলীনা বিশ্বাসদের জন্য দরজা খুলছে না বিজেপি, এটা স্পষ্ট।

এদিকে কলকাতা ও হাওড়া পুরভোটে বিজেপির হটে কারা ভোটে লড়বেন, সেই বিষয়ে চূড়ান্ত বৈঠক করবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। আজ, বৃহস্পতিবার রাতে শহরে আসছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। আগামিকাল শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। সেখানে আসন্ন পুরনির্বাচনে প্রার্থী তালিকা, প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন তিনি। সব ঠিক থাকলে অক্টোবরেই হাওড়া ও কলকাতার পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি।

১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর