তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

Share:

 নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চাঁদাবাজি ব্যাধি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। মাসোহারা দিতে অস্বীকার করায় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা। নিহত ব্যবসায়ী মারুফ বেপারির বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়। নিহতের লাশ দেশে ফেরাতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আকন বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানিয়েছেন, সিড্যা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা  বাসিন্দা মারুফ বেপারি  জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। কেপটাউনের বুস্টারে ১৪ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। ব্যবসা চালানোর জন্য স্থানীয় একটি দুষ্কৃতী গোষ্ঠী মারুফের কাছে প্রতি মাসে দক্ষিণ আফ্রিকান ৫০০ র‍্যান্ড মাসোহারা দাবি করে। সেই মাসোহারা ঠিকমতো দিচ্ছিলেন মারুফ। গতকাল বুধবার (২১ অক্টোবর) স্থানীয় দুষ্কৃতীরা মারুফের কাছে তিন মাসের মাসোহারা দাবি করে। একসঙ্গে তিন মাসের মাসোহারা দিতে রাজি হননি তিনি। দুষ্কৃতীদের মারুফ জানান, তিন মাসের মধ্যে দুই মাস তাঁর ব্যবসা বন্ধ ছিল। ফলে তিনি এক মাসের মাসোহারা দেবেন। এ নিয়ে দুষ্কৃতীদের সঙ্গে মারুফের বচসা শুরু হয়। আচমকাই মারুফকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি।’

মারুফের ভাইপো কামরুজ্জামান বেপারি সাংবাদিকদের বলেন, ‘আজ বৃহস্পতিবারই কাকাকে গুলি করে হত্যার বিষয়টি জানতে পেরেছি। আফ্রিকার ওই এলাকায় ব্যবসা করলে স্থানীয় চাঁদাবাজদের প্রতি মাসে ৫০০ র‍্যান্ড দিতে হয়। আমার কাকা তিন মাসের মধ্যে এক মাস দোকান চালিয়েছেন, বাকি দুই মাস বন্ধ ছিল। তাই তিনি শুধু এক মাসের চাঁদা দিতে চেয়েছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দুষ্কৃতীরা চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে কাকাকে গুলি করে। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে যেন তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য