বাড়িতে বসেই করা যাবে ই-পিন্ডদান, নীতীশের সিদ্ধান্তে ফুঁসছেন গয়ার পাণ্ডারা

Share:

নিজস্ব প্রতিনিধি, গয়া: পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথ প্রশস্ত করতে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই গয়ায় গিয়ে পিন্ডদান করেন। সেই পিন্ডদান নিয়েই এবার তুলকালাম। যারা সশরীরে গয়ায় গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশে পিন্ডদান করতে পারছেন না, তাদের জন্য ই-পিন্ডদান (অনলাইন পিন্ডদান) প্রথা চালু করেছে নীতীশ কুমারের সরকার। কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন গয়ার পাণ্ডারা। তাদের অভিযোগ, ‘ই পিন্ডদান চালু করে শুধু হিন্দু ধর্মের রীতিকে অপমান করছে না নীতীশ সরকার, পূর্বপুরুষদেরও অপমান করছে। পুরোহিতদের অধিকার ছিনিয়ে নিচ্ছে।’

আগামী ৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর গয়ায় বসতে চলেছে পিতৃপক্ষ মেলা।আর ওই মেলা চলার সময়ে সাধারণ মানুষ যাতে তাদের পূর্বপুরুষদের উদ্দেশে ই-পিন্ডদান করতে পারেন, তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্যের পর্যটন বিভাগ। বাড়িতে কিংবা হোটেলের ঘরে বসেই ওই সময়ে অনলাইনে পিন্ডদান করতে পারবেন হিন্দুরা। তার জন্য খরচ হবে ২৩ হাজার টাকা। আর এই সিদ্ধান্তেই চটেছেন গয়ার পাণ্ডারা (যারা গয়াপাল হিসাবে পরিচিত)।

গয়ার পান্ডা সমাজের অন্যতম শম্ভুলাল বিট্টল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘সাধারণ মানুষের ধর্মীয় আবেগ নিয়ে ছেলেখেলা শুরু করেছে নীতীশ সরকার। কিভাবে অন্য কেউ কারও পুর্বপুরুষ কিংবা বাবা-মায়ের উদ্দেশে পিন্ডদান করতে পারে? কারণ দীর্ঘদিন ধরেই প্রচলিত, পরিবারের কারও উদ্দেশে শুধুমাত্র ওই পরিবারের সদস্যই পিন্ডদান করতে পারেন। গয়াতে সশরীরে এসে পিন্ডদান করলেই সাত পুরুষ উদ্ধার পায়। ই-পিন্ডদানের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাচ্ছে সরকারের পর্যটন বিভাগ। পূজারিদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।’

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের