বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর নামে বিহারে ৫২ লক্ষের নাম বাদ দিল নির্বাচন কমিশন। সূত্রের  খবর, বাদ পড়া ভোটারদের অধিকাংশই একটি বিশেষ সম্প্রদায়ের। ফলে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংশোধনীর পিছনে ‘গোপন কোনও এজেন্ডা’ বাস্তবায়নের বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে বিশেষ সংশোধনীতে (এসআইআর) ৫২ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তার মধ্যে ১৮ লক্ষ মারা গিয়েছেন। ২৬ লক্ষ অন্য কোনও কেন্দ্রে চলে গিয়েছেন এবং ৭ লক্ষের নাম দুই জায়গায় নথিভুক্ত ছিল। যদিও প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়নি। বৈধ কোনও ভোটারের নাম বাদ গেলে আগামী ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংশোধনের সময়ে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকছে।

বিহারে চলতি বছরের শেষের দিকে বিধানসভার ভোট হওয়ার কথা। আর ওই ভোটের মুখে আচমকাই নীতীশ কুমারের রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী কর্মসূচি শুরু করে ‘বিজেপি বান্ধব’ হিসাবে অভিযুক্ত বিশ্বাসযোগ্যহীন হয়ে ওঠা নির্বাচন কমিশন। আর কমিশনের ওই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে রাষ্ট্রীয় জনতা দল সহ বিরোধী দলগুলো। শীর্ষ আদালতেও মামলা দায়ের করেন তেজস্বী যাদবরা। বিরোধী শিবিরের অবিযোগ ‘কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের নির্দেশই বিশেষ এক সম্প্রদায়কে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এজেন্ডা নিয়ে আসরে নেমেছে কমিশন।’ যদিও বিশেষ সংশোধনীর উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করতে রাজি হননি শীর্ষ আদালতের বিচারপতিরা। তবে আধার কার্ড কিংবা রেশন কার্ডকে ভোটারের পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা যায় কিনা তা ভেবে দেখতে কমিশনকে নির্দেশ দেন বিচারপতিরা।

যদিও পরোক্ষে সুপ্রিম কোর্টের ‘এক্তিয়ার’ নিয়েই প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে দায়ের করা হলফনামায় কমিশনের তরফে বলা হয়েছে, ‘যে কোনও ভোটারের নাগরিকত্ব যাচাইয়ের অধিকার রয়েছে সংস্থার। আধার ও রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানা হবে না।’

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল