নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে এখনকার দিনে অনেকেই সচেতন। বিশেষ করে খাবার পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। কিন্তু শুধুমাত্র নোংরা হাতে খাবার পরিবেশন করা যে জীবন কেড়ে নিতে পারে তা ভুলেও ভাবেনি এক মহিলা। নোংরা হাতে খাবার পরিবেশন করার কারণে দেওরের হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদ জেলায়। খাবার পরিবেশন নিয়ে সামান্য বিবাদের জেরে নিজের ২২ বছরের বৌদিকে খুন করেছেন  যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জুলাই) সকালে। অভিযুক্ত কুণাল কুমারকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, হত্যাকাণ্ডের সময় পরিবারের অন্য সব সদস্য মাঠে কাজ করছিলেন। ঘটনার ঠিক আগে অভিযুক্ত যুবক তার বৌদি অংশু কুমারীকে খাবার পরিবেশন করতে বলেছিলেন। অংশু যখন খাবার পরিবেশন করছিল, তখন তার হাতে নোংরা দেখে কুনাল রেগে যান । শুরু হয় তর্ক । সেই কথাকাটাকাটি সহিংস রূপ নেয়। 

আরও পড়ুন: কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

অভিযোগ উঠেছে, কুণাল প্রথমে অংশুকে মারধর করার পর একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে মারাত্মকভাবে আক্রমণ করে। দেহ ঠেকে মাথা আলাদা করে দেন। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল গ্রামে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয় এবং তদন্ত শুরু করে। জানা গিয়েছে অংশু কুমারী প্রায় এক বছর আগে কুনালের ভাই ধর্মেন্দ্র কুমারকে বিয়ে করেছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারন খতিয়ে দেখা হচ্ছে।

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী