বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি মামলার শুনানি থেকে সরলেন বিচারপতি

কী কারণে আচমকাই মামলা থেকে বিচারপতি বেলা এম ত্রিবেদী সরে দাঁড়ালেন তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি থেকে শেষ মুহুর্তে সরে দাঁড়ালেন বিচারপতি বেলা এম ত্রিবেদী। কী কারণে আচমকাই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন তা জানা যায়নি। বিচারপতি বেলা এম ত্রিবেদী সরে দাঁড়ানোয় মঙ্গলবার মামলার শুনানি হয়নি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে মামলা ফেরত পাঠিয়েছেন ডিভিশন বেঞ্চের সিনিয়র বিচারপতি অজয় রাস্তোগি। নতুন বেঞ্চ গঠনের পরেই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়ে গেরুয়া গুণ্ডাদের যৌন লালসার শিকার হয়েছিলেন বিলকিস বানো। দীর্ঘ টালবাহানা শেষে শেষ পর্যন্ত ধর্ষকদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। কিন্তু গত ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির দিনে ধর্ষকদের সবাইকে মুক্তি দেয় গুজরাতের বিজেপি সরকার। ওই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। যদিও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে গুজরাত সরকার।

বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন সিপিআইএম নেত্রী সুভাষিনী আলি, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্ররা। মঙ্গলবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে। কিন্তু শুনানি শুরুর সময়ে বিচারপতি অজয় রাস্তোগি জানান, বেঞ্চের অন্য বিচারপতি বেলা এম ত্রিবেদী এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে আজ আর মামলার শুনানি হবে না। মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হচ্ছে। যতদিন না নতুন বেঞ্চ গঠন হচ্ছে ততদিন মামলার শুনানি স্থগিত থাকবে।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?