TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাথমিকের ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের আইনি জটিলতা। TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও একাধিক পরীক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে OBC সংরক্ষণ সংক্রান্ত জটিলতার জেরেই বহু যোগ্য পরীক্ষার্থীকে ‘ফেল’ দেখানো হয়েছে বলে দাবি মামলাকারীদের। এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা। নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়। আগামী সোমবার (২ নভেম্বর) এই মামলার শুনানি হওয়ার কথা। 

মামলাকারীদের দাবি, সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের পাশের নম্বর এবং অন্যান্য ক্যাটাগরির পরীক্ষার্থীদের পাশের নম্বরের মধ্যে নির্দিষ্ট পার্থক্য থাকা প্রয়োজন। সেই অনুযায়ী, সংরক্ষিত ক্যাটাগরির TET পরীক্ষার্থীদের ক্ষেত্রে পাশের নম্বর ৮২ এবং অন্যান্য ক্যাটাগরির পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৮৯ করার আবেদন জানানো হয়েছে।  আগামী সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির দিকে নজর থাকবে চাকরিপ্রার্থীদের।  

আরও পড়ুন: তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে বিতর্কের সূত্রপাত তৃণমূল সরকারের আমলেই। রাজ্যে ওবিসি সংরক্ষণের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। আর সেই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয় আইনি লড়াই, যা পরবর্তীতে কলকাতা হাইকোর্ট থেকে পৌঁছে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই সংরক্ষণ নীতিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। তৎকালীন সময়ে বিরোধী অবস্থানে থাকা বিজেপির অভিযোগ ছিল, রাজনৈতিক স্বার্থ এবং ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই ওবিসি তালিকার পরিধি বাড়িয়েছিল তৃণমূল সরকার।  হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। তবে সেই মামলা সম্প্রতি প্রত্যাহার করে নিয়েছে বর্তমান বিজেপি সরকার। ফলে আপাতত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকছে।

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার