দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যসভায় মোদির ভাষণ বয়কটে বিরোধীদের সঙ্গে সামিল নবীনের দলের সাংসদরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পূর্ব ঘোষণামতোই বিজেপির সঙ্গে মধুচন্দ্রিমায় ইতি টানল নবীন পট্টনায়কের বিজু জনতা দল। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতি ভাষণের উপরে ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের সময়ে ওয়াকআউট করেছিলেন বিরোধীরা। আর বিরোধীদের ওয়াকআউটে সামিল হলেন বিজেডির সাংসদরাও।

এনডিএ’র জোট শরিক না হওয়া সত্বেও ২০১৪ সালে দেশে ক্ষমতার পালাবদলের পর থেকে গত ১০ বছরে সংসদের দুই কক্ষে বিজেপি বান্ধবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিজেডি সাংসদরা। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্বেও বিজেডি সাংসদের সমর্থনের সুবাদেই একাধিক বিল পাশ করিয়ে নিয়েছিল মোদি সরকার। কিন্তু ওড়িশা বিধানসভা ভোটে বিজেপির কাছে ক্ষমতা হারানোর পরেই দুই দলের সমীকরণে আমূল বদল এসেছে। লোকসভায় বিজেডির একজন সাংসদ না থাকলেও রাজ্যসভায় ৯ জন সাংসদ রয়েছেন। ওই ৯ সাংসদকেই বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক নির্দেশ দিয়েছিলেন, অতীতের বন্ধুত্ব ভুলে রাজ্যসভায় বিজেপি সরকারের বিরোধিতা করতে হবে।

দলনেতার সেই নির্দেশ মেনেই এদিন রাজ্যসভায় যখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সাংসদরা মোদির ভাষণ বয়কট করে ওয়াকআউট করেছিলেন তখন তাতে সামিল হন বিজেডি সাংসদরাও। রাজ্যসভায় বিজেডির দলনেতা সস্মিত পাত্র জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী দেশের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা না করে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলছেন। তাই ওই ভাষণ শুনে সময় নষ্ট করার প্রয়োজন মনে করেননি দলের সাংসদরা। সেই কারণেই মোদির ভাষণ বয়কট করেছেন।’

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ