দক্ষিণের দরজা খুলতে পারল না বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: উত্তর ভারত থেকে মধ্য ভারত, পশ্চিম ভারত থেকে উত্তর-পূর্বের ভারত-সর্বত্রই গেরুয়া শিবিরের জয়জয়কার। কিন্তু শত চেষ্টা সত্বেও দাক্ষিণাত্যে দাঁত ফোঁটাতে পারছে না পদ্ম শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যাজিক কাজ করছে না দাক্ষিণাত্যের জনতা-জনার্দনের কাছে। আর তাতে খানিকটা হলেও বিমর্ষ গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা।

গত মে মাসে কর্নাটক বিধানসভা ভোটে ভরাডুবির সঙ্গে সঙ্গেই দাক্ষিণাত্য থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বিজেপি। দক্ষিণের পাঁচ রাজ্য কেরল, তামিলনাডু, কর্নাটক, অন্ধ্র এবং তেলঙ্গানা-কোথাও সরকারে নেই পদ্ম শিবির। অথচ কর্নাটকে ক্ষমতা হারানোর পরে তেলঙ্গানায় জিতে ক্ষতে খানিকটা প্রলেপ দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। বিশেষ নজরও দিয়েছিলেন। গত ছয় মাস ধরে বার বার নিজামের রাজ্যে ছুটে গিয়েছিলেন দুজনে। একের পর এক কেন্দ্রীয় সরকারের প্রকল্পেরও উদ্বোধন করেছিলেন। কিন্তু হায়দরাবাদিদের মনে জায়গা করে নিতে পারেনি। উল্টে গত ছয় মাস আগে যে কংগ্রেস অস্তিত্বের সঙ্কটে ভুগছিল, সেই দলই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নিজামের রাজ্যে সরকার গড়তে চলেছে।

গত বিধানসভা ভোটে রাজ্যের একটি লোকসভা আসনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী। কিন্তু এক বছর বাদে চারটি আসন দখল করেছিল পদ্ম শিবির। এমনকি হায়দরাবাদ পুর নিগমেও চমকে দেওয়ার মতো ফল করেছিল। ফলে আশায় বুক বেঁধেছিলেন মোদি-শাহরা। হায়দরাবাদে গিয়ে দলিত কার্ড পুরোদমে খেলেছিলেন প্রধানমন্ত্রী। দলিত সম্মেলনে কেঁদে ভাসিয়েছিলেমন। কিন্তু তাঁর ওই কাম্নায় ভোলেনি তেলঙ্গানাবাসী। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অপশাসন থেকে মুক্তি পেতে বিজেপির চেয়ে কংগ্রেসের উপরেই বেশি ভরসা রেখেছেন।

যদিও গত বিধানসভা ভোটের তুলনায় তেলঙ্গানায় বিজেপির আসন এক লাফে অনেকটা বেড়েছে। গতবার যেখানে মাত্র একটি আসনে জয় পেয়েছিল দল, সেখানে এবার ৯টি আসনে জয় কার্যত নিশ্চিত করেছে। কিন্তু বেশি আসন পেয়েও কোনও লাভ হচ্ছে না পদ্ম শিবিরের। উল্টে দল ক্ষমতা দখলে ব্যর্থ হওযায় কংগ্রেস ও ভারত রাষ্ট্র সমিতি থেকে আসা নেতারা দল ছেড়ে পুরনো দলে ফিরতে পারে, তেমন আশঙ্কা থেকেই যাচ্ছে।

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি