রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৮ জুন ১০ রাজ্যের ২৪ রাজ্যসভা আসনে ভোট। ওই ভোটের জন্য আজ বৃহস্পতিবার (৪ জুন) প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দলের কেন্দ্রীয় সংসদীয় নির্বাচন সমিতির বৈঠকে মোট ১০ প্রার্থীর নামে সিলমোহর দেওয়া হয়। পাশাপাশি ওড়িশার একটি আসনের উপনির্বাচনেরও প্রার্থির নাম ঘোষণা করা হয়েছে।

বিজেপির ঘোষিত তালিকা অনুযায়ী, অরুণাচল প্রদেশের একমাত্র আসনে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন তাই তাগাক। গুজরাতের চারটি আসনে ভোট নেওয়া হবে। ওই চার আসনে দলের প্রার্থী হয়েছেন, রাজু ভাই শুক্লা, মুকেশভাই রাঠোয়া, মানসিংহ পারমার এবং জিতেন্দ্র মেঘঝিভাই কাঞ্জারিয়া। মধ্যপ্রদেশের দুই আসন থেকে লড়ছেন তরুণ চুঘ ও রজনীশ আগরওয়াল। মণিপুরের একমাত্র আসন থেকে লড়ছেন এ শারদা দেবী। রাজস্থানে প্রার্থী হয়েছেন অলকা গুর্জর ও দলের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া।

১০ রাজ্যের ২৪টি রাজ্যসভা আসনের পাশাপাশি ওড়িশার একটি আসনে ১৮ জুন উপনির্বাচন হবে। কয়েকদিন আগেই বিজু জনতা দলের সাংসদ দেবাশিস সামন্ত রায় সদস্যপদে ইস্তফা দিয়েছিলেন। বিজেডি ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। যে কারণেই উপনির্বাচন হচ্ছে। ওই আসনে দলত্যাগী দেবাশিস সামন্ত রায়কেই ফের প্রার্থী করা হয়েছে।

শরিকি নির্ভরতা কমাতে সংসদের উচ্চকক্ষে নিজেদের শক্তি বাড়াতে কোমর কষে ঝাঁপিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। রাজ্যসভার প্রার্থী বাছাই করার ক্ষেত্রে মূলত দক্ষ ও যোগ্য সংগঠকদেরই গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণ চুঘ, রজনীশ আগরওয়ালদের মতো ঝানু ও পোড়খাওয়া নেতাদের প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়