দিল্লির বিধানসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র, কেজরির বিরুদ্ধে প্রার্থী পরবেশ বর্মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে । আর এই নির্বাচন নিয়ে  বিভিন্ন রাজনৈতিক দলের তরফে শুরু হয়েছে প্রস্তুতি।  এই আবহে এবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল  বিজেপি।  শনিবার প্রকাশিত হয়েছে  ২৯ জন প্রার্থী তালিকা। সেখানে দেখা গিয়েছে, কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন  প্রবেশ ভার্মা। আর  অন্যদিকে অতিশীর বিরুদ্ধে ময়দানে নামবেন রমেশ বিধুরী। 

বিজেপির তরফে প্রকাশিত হওয়া তথ্য অনুসারে, বিজবাসন আসন থেকে লড়াই করবেন কৈলাশ গেহলট। যিনি সদ্য আপ থেকে যোগ দেন বিজেপিতে। সেইসঙ্গে আদর্শ নগর আসন থেকে রাজকুমার ভাটিয়া, বদলি থেকে দীপক চৌধুরী, রিঠালা থেকে কুলবন্ত রানা, নাংলোই জাট থেকে মনোজ শৌকিন, মঙ্গোলপুরি আসন থেকে রাজকুমার চৌহান, রোহিনী থেকে বিজেন্দ্র গুপ্ত, শালিয়ারবাগ থেকে রেখা গুপ্ত, অশোক গোয়াল মোড় থেকে প্রার্থী হয়েছেন। একথায় বলা যায়,  দিল্লিতে আপের বিরুদ্ধে  লড়াই করতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি।

উল্লেখ্য, জানা গিয়েছে  আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে দিল্লিতে বিধানসভা নির্বাচন । ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে নির্বাচনের ফলাফল  ঘোষণা । তাই নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । ইতিমধ্যেই দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য  কেজরীর দল ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। আর কংগ্রেস এখন পর্যন্ত  ২৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে । এই আবহে এবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির ।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!