উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানের নাগৌর পুরসভার ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে বেনজির ঘটনা ঘটেছে। চেয়ারম্যান পদে বিজেপি প্রার্থী জিতলেও উপপুরপ্রধান পদে জয়ী হয়েছেন নির্দল মুসলিম কাউন্সিলর। শুধু তাই নয়, বিজেপির কাউন্সিলরদের সমর্থনে জয়ী হয়ে মরুরাজ্যে শোরগোল ফেলে দিয়েছেন মোহাম্মদ শরিফ কুরেশি। জয়ের পরে শরিফের অনুরাগীরা যে বিজয় মিছিল বের করেছেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নামেও জয়ধ্বনি উঠেছে। দলীয় প্রার্থীর পরাজয়ে অস্বস্তিতে পড়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

নাগৌর পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৬০। তার মধ্যে ৫৫টি ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি কাউন্সিলররা। পুরপ্রধান নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৫৫ জন পুরপিতার সমর্থন। অন্যদিকে কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিলেন মাত্র পাঁচজন। কিন্তু মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেনজির ঘটনা ঘটেছে। উপপুরপ্রধান পদে বিজেপির সরকারি (অফিসিয়াল) প্রার্থী ছিলেন শিবকুমার ওরফে মিকু রাও। যিনি বিজেপির রাজ্য সহ সভাপতির খাস আদমি হিসেবেই পরিচিত। যদিও শিবকুমারকে প্রার্থী হিসেবে মানতে রাজি হননি বিজেপির একাধিক কাউন্সিলর।

কিন্তু তাঁরা যে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করবেন, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি বিজেপি রাজ্য নেতৃত্ব। এদিন উপপুরপ্রধান পদে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে যান মুসলিম কাউন্সিলর মোহাম্মদ শরিফ কুরেশি। ভোটাভুটি শেষে দেখা যায়, মোহাম্মদ শরিফ কুরেশি পেয়েছেন ৩২টি ভোট। আর বিজেপির অফিসিয়াল প্রার্থী শিবকুমার পেয়েছেন ২৭টি ভোট। অর্থা‍ৎ পাঁচ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন মুসলিম কাউন্সিলর শরিফ কুরেশি।এই উলটপুরাণ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর