আগামী সপ্তাহেই ১০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণাতেও বিরোধী দলগুলিকে টেক্কা দিতে চায় বিজেপি। তাই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোট নির্ঘন্ট ঘোষণার আগেই প্রথম দফায় ১০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রথম দফায় যাদের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমজন এবারেও বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন। আর শাহ দাঁড়াচ্ছেন গুজরাতের গান্ধিনগর থেকে।

আগামী ১৩ মার্চের পরে যে কোনও দিন নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে পারে বলে খবর। সাত থেকে ৯ দফায় দেশজুড়ে ভোট হবে বলে মনে করা হচ্ছে। তবে কমিশনের ভোট নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই যাতে দলীয় প্রার্থীরা প্রচারে ঝাঁপাতে পারেন, তার জন্য আগেভাগেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাছাড়া আগেভাগে তালিকা ঘোষিত হলে প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ যেমন সামাল দেওয়া যাবে, তেমনই সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ জেনে প্রতিকারের রাস্তা হাঁটার সুযোগ থাকবে বলেও মনে করছেন মোদি-শাহরা।

সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর পৌরাহিত্যে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক বসছে। যে সব আসনে দলের জয় নিশ্চিত প্রথমে সেই আসনগুলির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তার পরে ধাপে-ধাপে বাকি আসনের প্রার্থী তালিকা ঘোষিত হবে। উল্লেখ্য, আগামী লোকসভা ভোটে ৩৭০ আসনে জয়ের লক্ষ্যকে সামনে রেখে ঝাঁপাচ্ছে পদ্ম শিবির।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?