দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি আপের আতিশীর

নিজস্ব প্রতিনিধিঃ তিহার জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আবহে ‘রাষ্ট্রপতি শাসন’ নিয়ে মন্তব্য করলেন আম আদমি পার্টির মন্ত্রী অতিশী। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কি বললেন দিল্লির মন্ত্রী?

এদিন অতিশী বলেন, ‘দিল্লি সরকারের আধিকারিকরা বৈঠকে যাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি। এই সমস্ত কিছুই প্রমাণ করে যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা দল।‘ এছাড়াও আপ নেত্রী আরও বলেন,’ কেজরিওয়াল কখনও মাথা নত করবে না ।   জেলের ভিতরে বা বাইরে যেখানেই থাকুন না কেন, সারা দেশের সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি।‘

পাশাপাশি এদিন অরবিন্দের গ্রেফতারি নিয়েও সরব হন অতিশী। তিনি বলেন, “অরবিন্দ কেজরিওয়ালকে একটি ভুয়ো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে কোন প্রমাণ নেই। দিল্লির সরকারকে ফেলে দেওয়ার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অতীতের কিছু বিষয় দেখলে বোঝা যায়, পুরো ষড়যন্ত্র হচ্ছে। শুধু অতিশী বা আপ নয় এর আগে বিরোধী INDIA জোট অরবিন্দের গ্রেফতারিকে বিজেপির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে।  তবে কবে জেল থেকে মুক্তি পাবেন কেজরি সেটাই এখন মূল বিষয়।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ