আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ভোটের দিনই দিল্লি পুরসভার মেয়র ও ডেপুটি মেয়র পদ দখল করলেন বিজেপির প্রবেশ ওয়াহি ও মণিকা পন্থ। বুধবার (২৯ এপ্রিল) দুই পদের জন্য-ই ভোটাভুটি হয়েছিল। যদিও এদিনের ভোটে অংশ নেননি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাউন্সিলররা।

দিল্লি পুরনিগমের ভোটদাতার সংখ্যা সবমিলিয়ে ২৭৩। তার মধ্যে ২৪৯ জন কাউন্সিলর।  দিল্লি বিধানসভার ১৪ বিধায়ক, রাজধানী থেকে নির্বাচিত সার সাংসদ এবং দিল্লি থেকে নির্বাচিত রাজ্যসভার তিন সদস্য। মেয়র পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৭টি ভোট। এদিনের ভোটে মেয়র পদে বিজেপির তরফে দাঁড়িয়েছিলেন  রোহিনী পূর্বের কাউন্সিলর প্রবেশ ওয়াহি। কংগ্রেসের তরফে লড়াইয়ের ময়দানে ছিলেন হাজি জারাফ। আম আদমির তরফে কাউকে দাঁড় করানো হয়। ভোটাভুটি শেষে দেখা যায় বিজেপির মেয়র পদপ্রার্থী প্রবেশ ওয়াহি পেয়েছেন ১৫৬টি ভোট। অন্যদিকে কংগ্রেসের হাজি জারাফ পেয়েছেন মাত্র ৯টি ভোট। বিজেপি প্রার্থীকে সমর্থন জানিয়েছেন ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টির ১৪ কাউন্সিলর।

২০২৪ সালের নভেম্বর মাসে মেয়র পদে জয়ী হয়েছিলেন আম আদমি পার্টির মহেশকুমার খিঞ্চি। তিনি মাত্র তিন ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন। এদিন মেয়র পদে জয়ের পরে বিজেপির প্রবেশ ওয়াহি জানিয়েছেন, ‘দিল্লির উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলাই প্রধান কাজ হবে।’ মেয়র পদে না লড়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে  আপের দিল্লি শাখার প্রধান সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ‘ভোটে লড়াই থেকে বিরত থাকা একটি কৌশলগত সিদ্ধান্ত। দিল্লি পুরসভা পরিচালনার পূর্ণ দায়িত্ব পেয়েছে বিজেপি। কিভাবে শাসকদল নাগরিকদের পরিষেবা দেয়, তা দেখতে চাই। এবারই বিজেপির মুখোশ খুলবে।’

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ