কংগ্রেস সাংসদের আসন থেকে উদ্ধার টাকার বান্ডিল, শোরগোল রাজ্যসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদে কংগ্রেস সদস্যর আসন থেকে উদ্ধার একাধিক টাকার নোটের বান্ডিল। খবর প্রকাশ্যে আসতেই রাজ্যসভায় শুরু হয়েছে তুমুল শোরগোল। সেই সঙ্গে এই ঘটনার নিরিক্ষে তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর।

শুক্রবার তিনি জানান, ‘গতকাল (বৃহস্পতিবার) হাউস মুলতুবি হওয়ার পরে, নিরাপত্তা আধিকারিকরা আমাদের জানিয়েছেন যে ২২২ নম্বর আসন থেকে একাধিক নোটের বান্ডিল পাওয়া গেছে। এই আসনটি তেলেঙ্গানার সাংসদ অভিষেক মনু সিংভিকে দেওয়া হয়েছে। এই খবর সামনে আসতেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং পীযূষ গোয়েলও বিষয়টি নিয়ে তদন্তের কথা বলেছেন। 

পাশাপাশি চেয়ারম্যান নোট পাওয়ার কথা জানালেই বিরোধী দলীয় সাংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘যতক্ষণ না বিষয়টির তদন্ত চলছে এবং সবকিছু পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার (চেয়ারম্যান) তার (অভিষেক মনু সিংভি) নাম বলা উচিত হয়নি। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। তিনি বলেছিলেন যে সংসদে পাওয়া টাকাটি তার নয় এবং তিনি মাত্র ৫০০ টাকার নোট নিয়ে রাজ্যসভায় গিয়েছিলেন।

বিজেপি প্রধান ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক এবং গুরুতর বিষয়। এটা সংসদের মর্যাদার ওপর আঘাত। আমি নিশ্চিত যে সঠিক তদন্ত হবে। আমি আশাবাদী যে আমাদের বিরোধী দলের নেতারাও বিস্তারিত তদন্ত দাবি করবেন। 

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির